1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী মারুফকে কুপিয়ে জখম

পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

রাজশাহী নগরীতে পূর্ব শত্রুতার জের ধরে সজীব ইসলাম মারুফ (২৮) নামের এক স্বেচ্ছাসেবক দল কর্মীকে চাকু দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

গত বুধবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর বোয়ালিয়া থানাধীন খরবোবা নদীর ধার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন।

আহত সজীব ইসলাম মারুফ নগরীর ২৪ নং ওয়ার্ডের

বোয়ালিয়া থানার খরবোবা নদীর ধার এলাকার আব্দুল হালিমের ছেলে এবং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী।

হামলার বিষয়ে জানতে চাইলে আহত সজীবের বড় ভাই নগরের বোয়ালিয়া থানা কমিটির স্বেচ্ছাসেবক দলের নেতা শাকিল আহমেদ আলী অভিযোগ করে বলেন,”পূর্ব শত্রুতার জের ধরে বুধবার দুপুরে আওয়ামী দোসর জিয়ারুল ও তার বাহিনী আমার ভাই মারুফকে চাকু দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। আমাদের এই নদীরধার এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা এখনও গোপনে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে।”

এখন পর্যন্ত কোন মামলা করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন,এখন তো চিকিৎসার জন্য হাসপাতালে এসেছি। চিকিৎসা শেষে মামলা করব।

হামলার বিষয়ে জানতে চাইলে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পারভেজ

চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের দলীয় সহযোদ্ধা রাজপথের একজন পরীক্ষিত রাজনৈতিক কর্মী। তাঁর ওপর এমন বর্বরোচিত হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়,এটি জাতীয়তাবাদী শক্তির ওপর অপশক্তির আঘাত। সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না। অবিলম্বে আমাদের কর্মীর ওপর হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সমগ্র রাজশাহীকে অচল করে দেবে।

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর যুগ্ন আহবায়ক শফিকুল আলম জিতু বলেন আমাদের জাতীয়তাবাদী পরিবারের সদস্য মারুফের ওপর হামলা মানেই রাজপথের প্রতিটি রাজনৈতিক কর্মীর ওপর হামলা। আওয়ামী ফ্যাসিবাদের দোসর সন্ত্রাসীরা এখনো বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। মারুফের রক্ত আমরা বৃথা যেতে দেব না।রাজপথে আন্দোলন-

সংগ্রামের মাধ্যমে এই সন্ত্রাসী বাহিনী ও তাদের লালনকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”

আহত মারুফেন ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সেচ্ছাসেবক

দলের নেতাকর্মীরা ও এলাকাবাসী।

​নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান

জনি বলেন,”দিবালোকের আলোয় আমাদের দলীয় সহযোদ্ধা মুরুকে কুপিয়ে জখম করার পরও চিহ্নিত আসামিরা কীভাবে পুলিশের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়ায়? পুলিশ প্রশাসনকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই—অবিলম্বে আওয়ামী দোসর আসামি জিয়ারুলকে গ্রেপ্তার করুন। অন্যথায় রাজপথের আন্দোলন কীভাবে গড়ে তুলতে হয় তা স্বেচ্ছাসেবক দল ভালো করেই জানে। প্রয়োজনে আমরা থানা ঘেরাও কর্মসূচী দেব।”

জানতে চাইলে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মাসুমা মুস্তারি বলেন,এমন একটি ঘটনা মুঠোফোনে শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাই নি,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।

এবিষয়ে জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার,সিটিটিসি ও মুখপাত্র মো: গাজিউর রহমান বলেন,এখনও থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেন নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।আইনের চোখে অপরাধী সুধু অপরাধী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট