
ফরিদপুরের সালথায় আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।একই সঙ্গে বসে গ্রামীণ মেলা।নৌকার বৈঠার ছন্দ, মাঝিদের সুর আর দর্শকদের উল্লাসে মুখর হয়ে উঠে আষাঢ়ের বিলের দুইপাড়।
শুক্রবার (২৮ আগস্ট) খোয়াড় গ্রামবাসীর উদ্যোগে বিকেল ৪টায় খোয়াড় গ্রামের বটতলা সংলগ্ন আষাঢ়ের বিলে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
দূর-দূরান্ত থেকে নৌকাবাইচ প্রেমী হাজার হাজার দর্শক এই প্রতিযোগিতা দেখতে আসেন।
নৌকা বাইচকে কেন্দ্র করে আয়োজিত গ্রামীণ মেলায় দেখা যায় উৎসবের আমেজ। শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষসহ সব বয়সী মানুষের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় আনন্দের মিলনমেলায়। মেলায় বিভিন্ন গ্রামীণ পণ্য, খাবার ও ঐতিহ্যবাহী সামগ্রীর সমাহার ঘটে এখানে৷
নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, জেলা স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ জাহিদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, মোঃ শাহিনুর রহমান শাহিন, সালথা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আবু নাসের হুসাইন, কামরুল ইসলাম।
এ ছাড়া স্থানীয় আটঘর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মুরাদুর রহমান, উপজেলা যুবদল নেতা মোঃ জসিম মোল্লা, সাফিকুল ইসলাম, মাহফুজুর রহমান খান, স্থানীয় সামাদ মাতুব্বর, আনিচুর রহমান (মেম্বার) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।