1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
অপমানের জেরে কিশোরের মৃত্যু, চরভদ্রাসনে ইউপি সদস্য কারাগারে সালথায় ব্যবসায়ীদের জান, মালের নিরাপত্তা ও মিথ্যা মামলা থেকে অব্যহতি চেয়ে সংবাদ সম্মেলন রানীশংকৈলে সেপটিক ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু সালথায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন সালথায় প্রবাসীর স্ত্রী পরকীয়া প্রেমিকের সঙ্গে পলায়ন, থানায় অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জ ছোনগাছায় গেটের তালা ভেঙ্গে মোটর সাইকেল চুরি সালথার ইউসুফদিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত  সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

অপমানের জেরে কিশোরের মৃত্যু, চরভদ্রাসনে ইউপি সদস্য কারাগারে

মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন,(ফরিদপুর)প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসনে অপমানের জেরে কিশোরের মৃত্যুর ঘটনায় এক ইউপি সদস্যকে কারাদন্ড দিয়েছেন আদালত। গত বুধবার (১৫ এপ্রিল) ‘বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চরভদ্রাসন আমলী- এর বিচারক তসলিমা আক্তার এ রায় দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১০ নভেম্বর ২০২৪ইং উপজেলার সদর ইউনিয়নের লোহারটেক গ্রামের আইয়ুব খানের ছেলে এনামুল খান(১৯)এর মোটরসাইকেলের নিচে পড়ে প্রতিবেশী টুকু খানের একটি বকনা বাছুর আহত হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য সরোয়ার আজম মূধার নেতৃত্বে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে গত ২০২৪ সালের ১২ নভেম্বর রাতে একটি গ্রাম্য সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠকে এনামুলকে মারধর এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে উপস্থিত সবার সামনে কিশোরের মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয়, যা তাকে চরম অপমানের মুখে ফেলে।
এদিকে প্রকাশ্যে মাথার চুল কেটে অপমান করার ঘটনায় অপমান সইতে না পেরে ওই কিশোর একদিন পর গত ১৩ নভেম্বর ২০২৪ইং তার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এঘটনায় কিশোরের চাচা রাজা মিয়া(৪২)বাদি হয়ে একইদিন সন্ধ্যায় আসামীদের বিরুদ্ধে চরভদ্রাসন থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরের দিন গত ১৪ নভেম্বর ২০২৪ইং চরভদ্রাসন থানা পুলিশ আসামীদেরকে আটক করে ফরিদপুর কোর্টে পাঠান।
এসময় পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে প্রায় তিন মাস আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে বাড়িতে নিয়ে আসা হয়।
পরবর্তীতে গত ১৪ মার্চ ২০২৫ (শুক্রবার) রাতে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় কিশোরের মৃত্যু হয়। দীর্ঘ সময়ের পর বিজ্ঞ আদালত পুলিশ প্রতিবেদনের উপর উভয় পক্ষের আইনজীবীর মাধ্যমে শুনানি শেষে গত বুধবার ১৫ এপ্রিল ২০২৬ইং ‘বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চরভদ্রাসন আমলী- এর বিচারক তসলিমা আক্তার মামলার ১ নাম্বার আসামী উপজেলার সদর ইউনিয়নের মৌলভীরচর গ্রামের সোহরাব মৃধার ছেলে সরোয়ার হোসেন মৃধা(৫৫)কে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। ওই মামলার অপর আসামী হলেন একই ইউনিয়নের লোহারেটক গ্রামের মৃত- বানু প্রামানিকের ছেলে টুকু প্রামানিক(৩৫)।
মামলার বাদি পক্ষের বিজ্ঞ আইনজীবী কাজী তুষার মাহমুদ জানান, অত্র মামলার আসামীপক্ষের বিরুদ্ধে ৩০৬ ধারায় সুনির্দিষ্ট ভাবে অভিযোগ থাকায় সাক্ষ্যজেরা শেষে আসামীর ১০ বছরের জেল হতে পারে।
উক্ত মামলার বাদি ও কিশোরের চাচা রাজা মিয়া এপ্রতিবেদককে বলেন, সমাজে এ ধরনের বিচারবহির্ভূত সালিশ বৈঠকের নামে অপমান ও নির্যাতনের ঘটনা দিনদিন বেড়েই চলেছে। এগুলো বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট