1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সালথায় রাস্তার অভাবে চরম সংকটে সোনাডাঙী গ্রামবাসী: দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন হরিপুরে জিংক ধান ব্রি -১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত সন্ত্রাস,মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু নিভৃতে মোর হৃদয়ে এক কোণে – কবিতা হরিপুর সীমান্তে ১১জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধা মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও এসিল্যান্ডের আলোচনা সভা সালথায় জনবল সংকটে চার পরিদর্শিকায় চলছে উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণের ৯ কেন্দ্র

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে : রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা

পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৩০৯ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে রয়েছে। আরও উন্নতির অবকাশ রয়েছে। সেখানে আনসার বাহিনীরও গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে।

রোববার (২০ অক্টোবর) সকালে রাজশাহীর পবা উপজেলার নওহাটায় ১৯ আনসার ব্যাটালিয়নের কর্মকর্তাদের দরবারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে প্রতিকূল পরিস্থিতিতে পড়েছিল,আনসাররা সে সময় তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। প্রতিকূল পরিস্থিতিতে আনসার সদস্যরা দূতাবাস, বিমানবন্দর ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা-সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সে জন্য নিঃসন্দেহে তারা সাধুবাদ ও প্রশংসা পাওয়ার যোগ্য।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা পবার নওহাটা ও খড়খড়ি বাজার পরিদর্শন করেন। সেখানে তিনি দ্রব্যমূল্যের খোঁজখবর নেন। বাজারে যাতে সিন্ডিকেট ও চাঁদাবাজি না থাকে, সে ব্যাপারে তিনি উপস্থিত ব্যবসায়ীদের সতর্ক থাকার পরামর্শ দেন। পরে তিনি শহরের আম চত্বরের বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) আঞ্চলিক সার সংরক্ষণাগার পরিদর্শন করেন।

এছাড়া তিনি রাজশাহীর গোদাগাড়ীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে সরমংলা খাড়ি পরিদর্শন করে ডাবল লিফটিং পদ্ধতিতে ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ছিলেন, বিএমডিএর চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান, বিএমডিএ নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট