
সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি
আসন্ন ক্রয়োদশ জাতীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে ১ফেব্রুয়ারী রবিবার ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৬নং ভাতুড়িয়া ইউনিয়নের কাঁঠালডাংগী বাজার ৬নং বিএনপি শাখার আয়োজনে বিশাল নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব ফয়সাল আমিন সভাপতি ঠাকুরগাঁও জেলা বিএনপি, জনাব মো:আব্দুস সালাম বিএনপির মনোনীত ঠাকুরগাঁও -২আসনের ধানের শীষের এমপি পদ প্রার্থী, জনাব মোঃ মনোয়ার হোসেন সভাপতি ৬নং ভাতুড়িয়া ইউনিয়ন বিএনপি শাখা, ঠাকুর গাঁও-২আসনে সংসদ সদস্য ধানের শীষে পদপ্রার্থী আব্দুস সালাম বলেন, আমি এমপি হিসাবে নির্বাচিত হলে ঠাকুরগাঁও জেলা সহ হরিপুর উপজেলার সকল রাস্তা ঘাট স্কুল কলেজ হাসপাতালের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাবে গরীব অসহায় মেহনতী খেটে খাওয়া মানুষের পাশে থাকব এবং আমরা নির্বাচিত হলে প্রত্যেকটি পরিবারে ফ্যামিলি কার্ডের বন্দোবস্ত করব, সর্বশেষে তিনি বলেন আসুন আগামী ১২তারিখে ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে অত্র উপজেলার উন্নয়ন করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ।