1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে বার্ষিক মিলনমেলা ও বনভোজন রবিবার

পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯১ বার পড়া হয়েছে

 

রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে রোববার অনুষ্ঠিত হচ্ছে বার্ষিক মিলনমেলা ও বনভোজন।

রবিবার (১ ফেব্রুয়ারি) রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা প্রাঙ্গণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে আগত অতিথি ও সাংবাদিকদের নিবন্ধনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে। বেলা ১১টায় উদ্বোধনী ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

১৯৫৪ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের দ্বিতীয় প্রেসক্লাব-
রাজশাহী প্রেসক্লাবের এই আয়োজনকে ঘিরে জেলার প্রতিটি উপজেলা ও রাজশাহী মহানগরের সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আয়োজকরা আশা প্রকাশ করেছেন,প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি অনুষ্ঠানের মর্যাদা ও সৌন্দর্য আরও বৃদ্ধি করবে।

অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রয়াত সাংবাদিকদের স্মরণে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হবে। সাংবাদিকতা পেশায় তাঁদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে এই আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।

দুপুর ১টা ২০ মিনিটে নামাজের বিরতির পর দুপুর ২টায় মধ্যাহ্নভোজ ও বনভোজন অনুষ্ঠিত হবে।

এরপর বেলা ২টা ৪৫ মিনিটে সম্মাননা স্মারক প্রদান এবং বিকাল ৩টায় সাংস্কৃতিক আড্ডা, মিলনমেলা ও লটারি অনুষ্ঠিত হবে।

বিকাল ৪টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো: সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা মামুন এক যৌথ বিবৃতিতে বলেন,সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করতেই এই মিলনমেলার আয়োজন। তাঁরা সকল সাংবাদিককে অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানান।

রাজশাহী প্রেসক্লাবের এই বার্ষিক মিলনমেলা সাংবাদিকদের জন্য একটি আনন্দঘন,স্মরণীয় ও মিলনমুখর দিন হয়ে উঠবে-এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট