1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সালথায় রাস্তার অভাবে চরম সংকটে সোনাডাঙী গ্রামবাসী: দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন হরিপুরে জিংক ধান ব্রি -১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত সন্ত্রাস,মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু নিভৃতে মোর হৃদয়ে এক কোণে – কবিতা হরিপুর সীমান্তে ১১জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধা মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও এসিল্যান্ডের আলোচনা সভা সালথায় জনবল সংকটে চার পরিদর্শিকায় চলছে উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণের ৯ কেন্দ্র

আসলাম মিয়া’র সমর্থনে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত 

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে

 

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ১,২ ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে দৌলতদিয়া স্টেশন বাজার সংলগ্ন শহীদ মিনার চত্বরে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খালেক বেপারির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল সরদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  মোশারফ আহমেদ।

এ-সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি  আইয়ুব আলী খান, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ মন্ডল, আরও উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি বেনজির আহমেদ বিলাস বেপারী, সাংগঠনিক সম্পাদক  হেলাল সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, ৫ আগস্টের পর থেকে দলে অনেক নতুন মুখ যুক্ত হয়েছে। দৌলতদিয়া ইউনিয়নে আওয়ামী লীগ সন্ত্রাসের মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের উপর দমন-পীড়ন চালিয়েছে। তারেক রহমানের নির্দেশ অনুযায়ী দলে নতুন কাউকে যুক্ত না করে ত্যাগী ও নিবেদিত নেতাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। আগামী নির্বাচনে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. মো. আসলাম মিয়ার নেতৃত্বকে শক্তিশালী ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট