1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
মধুখালীর ডাকাতের প্রভাব বেড়েছে হরিপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ মধুখালীতে গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক মোশাররফ তালুকদার সভাপতি, আবু নাসের হুসাইনকে সহ-সভাপতি করে জয়ঝাপ স:প্রা:বি: ম্যানেজিং কমিটি গঠন রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে ২৫ হাজার মাছের পোনা বিতরণ করেছে ব্র্যাক হরিপুরে শিক্ষার্থীদের নিয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সালথায় রাস্তার অভাবে চরম সংকটে সোনাডাঙী গ্রামবাসী: দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন

ইতিহাস সাক্ষ্য দেয় – হক সবসময় বিজয়ী হয়:শাহ আকরাম আলী

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

ফরিদপুরের সালথায় ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা শাহ আকরাম আলী বলেছেন, “ইতিহাস সাক্ষ্য দেয়—হক সবসময় বিজয়ী হয় আর নাহক পরাজিত। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র নতুন কিছু নয়। আমরা দৃঢ় মনোবল নিয়ে ময়দানে আছি। প্রয়োজনে রক্ত ও জীবন দিয়ে হলেও হকের পথে বিজয় অর্জন করব ইনশাআল্লাহ।”

​বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সালথা বাইপাস সড়কে ‘একতাবদ্ধ ছাত্রসমাজ’ আয়োজিত এক বিশাল প্রচারণা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​আসন্ন নির্বাচনে রিকশা প্রতীকের সমর্থনে আয়োজিত এই সমাবেশে আল্লামা শাহ আকরাম আলী যুবসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশ ও ইসলামের ক্রান্তিলগ্নে যুব সমাজকে পূর্ণোদ্যমে এগিয়ে আসতে হবে। প্রতিকূলতা ডিঙিয়ে হকের ঝাণ্ডা সমুন্নত রাখাই এখনকার প্রধান লক্ষ্য।

​নাসিরুদ্দিন খানের সভাপতিত্বে এবং হাফেজ আবু মোছার সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
​মুফতি ইমরান হুসাইন: আল্লামা শাহ আকরাম আলীর জ্যেষ্ঠ পুত্র। জেলা ছাত্র মজলিসের সভাপতি হাফেজ সামচুল হক, সালথা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হুসাইন আহমদ,  বাইতুল মাল সম্পাদক আব্দুল আল মামুন,  সালথা উপজেলা ছাত্র মজলিসের সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান,
​এছাড়াও উপজেলা ছাত্র মজলিসের সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ ফয়েজুল্লাহ আবু মুসাসহ জোটের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

​সমাবেশ শেষে রিকশা প্রতীকের সমর্থনে একটি মিছিল বের করা হয়। মিছিলটি সালথা বাইপাস সড়কের গুরুত্বপূর্ণ স্থানসমূহ প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা হকের পথে বিজয় এবং রিকশা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। সাধারণ ভোটারদের মাঝেও লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা চালানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট