1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

করবো কাজ, গড়বো দেশ — সবার আগে বাংলাদেশ নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফরিদপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন,(ফরিদপুর)প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

“করবো কাজ, গড়বো দেশ — সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গৃহীত বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তুলে ধরতে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সোহরাব হোসেন এর সভাপতিত্বে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হোসেনসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ ফয়েজ আহমেদ, মহানগর প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা বাশার, সাধারণ সম্পাদক রেজাউল করিম, মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ হায়দার খানসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সোহরাব হোসেন সরকারের বিভিন্ন অগ্রাধিকার ভিত্তিক সামাজিক নিরাপত্তা ও মানবিক কর্মসূচির বিস্তারিত তথ্য তুলে ধরেন।

তিনি এসময় আরও বলেন , প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত “ফ্যামিলি কার্ড” কর্মসূচির আওতায় দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

অগ্রাধিকার তালিকায় রয়েছে ভূমিহীন ও গৃহহীন পরিবার, প্রতিবন্ধী সদস্যবিশিষ্ট পরিবার, হিজড়া ও বেদে সম্প্রদায়, ক্ষুদ্র নৃগোষ্ঠী, এক একর বা তার কম জমির মালিক, অতি দরিদ্র নারী-প্রধান পরিবার এবং দুর্যোগপ্রবণ এলাকার মানুষ।

তিনি আরও বলেন, ২০২৬ সালের মার্চ থেকে জুন পর্যন্ত দেশের ১৩ জেলার ১৫টি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এ পর্যায়ে মোট ৩৭ হাজার ৫৬৭টি ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।

ব্রিফিংয়ে এসময় সরকারের দায়িত্ব গ্রহণ থেকে এ পর্যন্ত সকল কার্যক্রমের সাফল্য তুলে ধরা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট