1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

কুয়াকাটা সমুদ্র সৈকত পরিষ্কারে ফরিদপুর জেলা ছাত্রদলের মানবিক উদ্যোগ

রুবেল রানা
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

 

পরিবেশ সচেতনতায় তরুণদের অংশগ্রহণে প্রশংসা স্থানীয়দের

পরিষ্কার সৈকত, সুন্দর প্রকৃতি এই স্লোগানকে ধারণ করে কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ফরিদপুর জেলা ছাত্রদল।

বুধবার (৮ অক্টোবর) বিকেল আনুমানিক ৩:৩০ মিনিটে এই অভিযান আরম্ভ করেন।

ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদের (রুকসু) সাবেক ভিপি প্রার্থী খাইরুল ইসলাম রোমান এর নেতৃত্বে জেলার বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা অংশ নেন এই মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগে।

অভিযানের সময় সমুদ্র সৈকতের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা প্লাস্টিক, বোতল, পলিথিনসহ নানা বর্জ্য অপসারণ করা হয়। অংশগ্রহণকারীরা পর্যটকদের সচেতন করতেও প্রচারণা চালান।

অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি আনোয়ার হোসেন পাশা, সমিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক নীলয় চৌধুরী রেজা, হাসান মীর, সহ-সাংগঠনিক সম্পাদক সান্ত খান, রাহাত ইসলাম, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক কে এম রাব্বি, বিজ্ঞান বিষয়ক সম্পাদক পাভেল, বাহারুল ইসলাম রবিন, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ফরিদপুর ছাত্রদলের সহসভাপতি তাসহান আল সাউদ, ছাত্রনেতা অনিক হাসান, সাব্বির, অমিসহ অসংখ্য নেতাকর্মী।

স্থানীয় পর্যটক ও ব্যবসায়ীরা ছাত্রদলের এই সামাজিক উদ্যোগের প্রশংসা করে বলেন,
রাজনীতির পাশাপাশি তরুণরা যদি পরিবেশ রক্ষায় এমন ভূমিকা রাখে, তাহলে দেশ এগিয়ে যাবে ইতিবাচক পথে।

এ সময় খাইরুল ইসলাম রোমান বলেন, ছাত্র রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, সমাজ ও পরিবেশের কল্যাণেও ভূমিকা রাখা উচিত। তরুণ প্রজন্ম এগিয়ে এলে দেশ আরও সুন্দর হবে। আমরা চাই, এই উদ্যোগ অন্যরাও অনুসরণ করুক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট