1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

গণঅধিকার পরিষদ ফরিদপুর-২ এর আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৩২৯ বার পড়া হয়েছে

 

গণঅধিকার পরিষদ ফরিদপুর -২ এর আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) বিকেল ৪ টায় সালথা সরকারি কলেজ সংলগ্ন মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গণঅধিকার পরিষদ ফরিদপুর-২ এর আয়োজিত দোয়া অনুষ্ঠানে ফরিদপুর গণঅধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিএনপি মনোনীত ফরিদপুর-২ আসনের সাংসদ সদস্য পদপ্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু।

দোয়া অনুষ্ঠানে শামা ওবায়েদ রিংকু বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে নয় সারাবিশ্বে রাজনীতিতে সামাজিক কর্মকাণ্ডে বিভিন্ন ভাবে উনার গল্প মানুষের মাঝে বেঁচে আছেন এবং বেঁচে থাকবেন। আমি এই দোয়া মাহফিল থেকে উনার আত্মার মাগফেরাত কামনা করছি। এবং আল্লাহতালা যেন উনাকে জান্নাতবাসী করেন।সালথা-নগরকান্দায় এখন আর অন্য কোনো দল নাই। দল আছে ওবায়দুর রহমানের দল, শামা ওবায়েদের দল, আছে শুধু ধানের শীষের দল। যদি তাই সঠিক হয়ে থাকে দল মত নির্বিশেষে যারা সেখান থেকে নেতৃত্ব দেন সকলের কাছে আমি অনুরোধ করবো সবাই মিলে ভোট চাওয়ার ব্যবস্থা করুন। এবং সবাই মিলে জনসাধারণ ও প্রতিটি পরিবারের কাছে ধানের শীষের বার্তা নিয়ে যেতে হবে।

এছাড়াও উপস্থিত ছিলেন, সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্যা, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি হারুনার রশীদ, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি জুয়েল ভান্ডারী,জেলা যুবঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বাইজিদ হোসেন বিপুল, সালথা উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি ইমারত হোসেন,সদস্য সচিব রবিউল ইসলাম,নগরকান্দা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক ফরহাদ মাতুব্বর,সদস্য সচিব নাহিদ হাসান প্রমূখ।

দোয়ার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

দোয়ার অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন পুরুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা নিজামুদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট