1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সালথায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিপুরে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

গাজায় গণহত্যার প্রতিবাদে সালথায় বিক্ষোভ 

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

 

গাজায় গণহত্যার প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলার সর্বস্তরের মুসলিম জনতা। আজ সোমবার (৭ এপ্রিল) বিকাল ৫টায় উপজেলা পরিষদের চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস সড়কে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য শাইখুল হাদিস আল্লামা আকরাম আলী সাহেবের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, সেক্রেটারি তরিকুল ইসলাম,  উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতী মফিজুর রহমান, পুরুরা মাদ্রাসার মোহতামিম, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা নেসারুদ্দীন, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা হাবিবুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, যুবদল নেতা এনায়েত হোসেন প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মুসলিম জনতা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, আমাদের সকলের ইসরাইলী পণ্য বয়কট করতে হবে। দেশের কোন দোকানদার ইসরাইল পণ্য বিক্রি করবেন না। আমাদের দেশের পণ্য আমরা দেশে ব্যবহার করব। আমাদের আগে খাঁটি মুসলমান হতে হবে। তারপরে সকল মুসলিম একত্রিত হয়ে জুলুমকারীদের প্রতিহত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট