1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে ২৫ হাজার মাছের পোনা বিতরণ করেছে ব্র্যাক হরিপুরে শিক্ষার্থীদের নিয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সালথায় রাস্তার অভাবে চরম সংকটে সোনাডাঙী গ্রামবাসী: দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন হরিপুরে জিংক ধান ব্রি -১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত সন্ত্রাস,মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু নিভৃতে মোর হৃদয়ে এক কোণে – কবিতা হরিপুর সীমান্তে ১১জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধা

গোবিপ্রবিতে উপাচার্যের আয়োজনে কোরবানি ও মধ্যাহ্নভোজ

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৭ জুন, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

 

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ক্যাম্পাসে কোরবানির আয়োজন করেছেন। পবিত্র ঈদুল আজহার দিনে
ক্যাম্পাসে থাকা শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য গরু ও ছাগল কোরবানি দেন তিনি।

পবিত্র ঈদুল আজহায় নাড়ির টানে দলে দলে অধিকাংশ শিক্ষার্থীরা বাড়ি ফিরে গেলেও জীবনের নানা সমীকরণে, স্বপ্ন পূরণের তাগিদে অনেকেই থেকে গেছেন চিরচেনা ক্যাম্পাসে। পাশাপাশি অনেক শিক্ষক,কর্মকর্তা, কর্মচারীও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঈদ উদযাপন করেছেন। ফলে সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ক্যাম্পাসেই ঈদ উদযাপন ও কোরবানির আয়োজন করেছেন স্বয়ং উপাচার্য।গোবিপ্রবির ইতিহাসে এই প্রথম কোনো উপাচার্য ক্যাম্পাসে অবস্থান করে কোরবানি ও মধ্যহ্নভোজের আয়োজন করলেন।

শিক্ষার্থীরা যাকে দেখছেন পরিবর্তনের বার্তা হিসেবে। তারা মনে করেন, একজন অভিভাবক হিসেবে ভিসি স্যার আমাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন, কোরবানি ও মধ্যহ্নভোজের আয়োজন করেছেন যা প্রশংসার দাবিদার। স্যারের আন্তরিকতা মুগ্ধ করেছে।

এর আগে আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন উপাচার্য হোসেন উদ্দিন শেখর।। নামাজ শেষে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং উপাচার্যের বাসভবনে সেমাই ও কাবাবের আয়োজন করা হয়।

জানতে চাইলে অধ্যাপক শেখর বলেন, নানাবিধ কারণে বেশকিছু শিক্ষার্থী ঈদের ছুটিতেও ক্যাম্পাসে অবস্থান করছে। পরিবার পরিজন ছাড়া ঈদ উদযাপন যেন ফ্যাকাসে না হয় তাই ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে এ আয়োজন করা হয়েছে। এমন আয়োজন বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে বলে আমি মনে করি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট