1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১ রাজবাড়ীর তরুণ কৃষি উদ্যোক্তা হুমায়ন এর কৃষি অধিদপ্তরের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে হঠাৎ বৃষ্টিতে গম ভূট্টা ক্ষেতে ব্যাপক ক্ষয়ক্ষতি বিপাকে পড়েছে কৃষকেরা রাজবাড়ীর অটোরিকশা চালক ফারুক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে ১৭ মাদ্রাসা ও এতিমখানায় পৌঁছাল দেওয়া হলো সৌদি আরবের খেজুর রানীশংকৈলে পুলিশের বিশেষ অভিযানে ২৮পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

গোয়ালন্দে যৌথ জমিতে বারবার নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণকাজের অভিযোগ

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

 

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:

রাজবাড়ীর গোয়ালন্দে পৌর শহরে আদালতের স্থিতাবস্থা (স্ট্যাটাস কো) আদেশ ও উপজেলা প্রশাসনের বারবার নিষেধাজ্ঞা অমান্য করে যৌথ মালিকানাধীন ভূসম্পত্তিতে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে নিরঞ্জন কুমার আগরওয়ালার (নিঞ্জু আগারওয়ালা) বিরুদ্ধে।

ভুক্তভোগী ডা. রতন কুমার আগরওয়ালা জানান, গোয়ালন্দ উপজেলার ৮৭ নম্বর মৌজা উত্তর উজানচরের ১০১১/২ খতিয়ানের এসএ (১০২৭) দাগভুক্ত জমিটি তাঁদের পিতামহ মৃত ব্রজলাল আগরওয়ালার নামে রেকর্ডভুক্ত ছিল। উত্তরাধিকারসূত্রে জমিটির একাধিক ওয়ারিশ থাকলেও এখনো এর সুনির্দিষ্ট বণ্টন সম্পন্ন হয়নি। এ অবস্থায় তাঁদের কাকা নিরঞ্জন কুমার আগরওয়ালা একতরফাভাবে ওই যৌথ সম্পত্তিতে ভবন নির্মাণ শুরু করলে বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি আদালতে গড়ালে চলতি বছরের ২০ অক্টোবর গোয়ালন্দ সহকারী জজ আদালত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত সম্পত্তিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।

ডা. রতন কুমার আগরওয়ালার অভিযোগ, আদালতের আদেশ ও উপজেলা প্রশাসনের একাধিকবার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সম্প্রতি আবারও সেখানে নির্মাণকাজ চলতে দেখা গেছে। তিনি বলেন, গত ১৮ ডিসেম্বর ও ২৭ ডিসেম্বর সরেজমিনে আদালতের আদেশ অমান্য করে নির্মাণকাজ করার দৃশ্য প্রত্যক্ষ করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনের সামনের অংশে শাটার লাগানো রয়েছে এবং ভেতরে পর্দা লাগিয়ে নির্মাণকাজ চলছে।

এ সময় অভিযুক্ত নিরঞ্জন কুমার আগরওয়ালার ছেলে রনি আগরওয়ালা জানান, তাঁরা ওই বাড়িতেই বসবাস করেন। সে কারণে নিরাপত্তার স্বার্থে সামনের অংশে শাটার লাগানো হয়েছে এবং ভেতরে কিছু জরুরি কাজ করা হচ্ছে। তবে আদালতে চলমান মামলাটি একটি দোকানঘর সংক্রান্ত এবং ওই দোকানঘরের নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, অভিযোগ পাওয়ার পর উভয় পক্ষকে ডেকে স্পষ্টভাবে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের আদেশ অমান্য করে কোনো নির্মাণকাজ করার সুযোগ নেই। এরপরও কেউ নির্দেশ অমান্য করলে বাদী পক্ষকে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, আদালতের আদেশ অমান্য করে কাজ করার কোনো সুযোগ নেই। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ফোর্স পাঠিয়ে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট