1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পক্ষ থেকে হতদরিদ্র২০০ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ খান গ্রেফতার মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসব অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত নবীনগরে চেয়ারম্যান-ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলের অভিযোগে সংবাদ সম্মেলন শিক্ষা বান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবিতে সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষকে ইসলামী ছাত্রশিবিরের স্মারকলিপি রাজশাহী নগর স্বেচ্ছাসেবক দলের একজন মানবিক নেতা সৈকত পারভেজ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আ’লীগ নেতা ২৪ ঘন্টার মধ্যে আটক

রাজবাড়ীর তরুণ কৃষি উদ্যোক্তা হুমায়ন এর কৃষি অধিদপ্তরের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মাঠ দিবস ও পেঁয়াজের মাঠ পরিদর্শনে আগত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলার তরুণ কৃষি উদ্যোক্তা ও বারবার কৃষিতে পুরস্কারপ্রাপ্ত সফল কৃষক হুমায়ন আহমেদ।

শনিবার (১৪ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার তেনাপচা এলাকায় আয়োজিত কর্মসূচির ফাঁকে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় মহাপরিচালক মো. আব্দুর রহিম স্থানীয় কৃষিতে হুমায়ন আহমেদের অবদান ও তার উদ্ভাবনী কৃষি উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার মাধ্যমে তরুণ উদ্যোক্তারা এগিয়ে এলে দেশের কৃষি খাত আরও সমৃদ্ধ হবে।

মহাপরিচালক হুমায়ন আহমেদকে কৃষি ক্ষেত্রে তার অব্যাহত সাফল্যের জন্য ধন্যবাদ জানান এবং আধুনিক পদ্ধতি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি ও কৃষিকে লাভজনক করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। একই সঙ্গে তিনি শিগগিরই হুমায়নের কৃষি খামার ও মাঠ পরিদর্শনের আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামরুল হাসান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, রাজবাড়ী জেলার উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম, প্রকল্প পরিচালক মো. জিয়াউর রহমান, গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট