1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
হরিপুরে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোয়ালন্দ উপজেলা বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম শুরু, ইউনিয়ন নেতাদের হাতে ফর্ম বিতরণ

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

 

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমকে গতিশীল করতে ইউনিয়ন পর্যায়ের নেতাদের হাতে সদস্য নবায়ন ফর্ম তুলে দেওয়া হয়েছে।

সোমবার (২১ জুলাই) বিকেল গোয়ালন্দ বাজার রেল গেটস্থ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ কার্যক্রমের আয়োজন করা হয়। এতে উপজেলার উজানচর, দেবগ্রাম, ছোটভাকলা ও দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের কাছে সদস্য নবায়ন ফর্ম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা বিএনপির নেতারা বলেন, দলকে সুসংগঠিত করতে এবং আগামীর আন্দোলন-সংগ্রামে দলীয় কাঠামোকে শক্তিশালী করতে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ গুরুত্বপূর্ণ। ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের এই কাজে সক্রিয় ভূমিকা রাখতে আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো.  নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সিনিয়র সহ সভাপতি মো. আইয়ুব আলী খান, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন ও ইউনিয়ন পর্যায়ের সভাপতি-সম্পাদকসহ অন্যান্য নেতারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট