1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

চরভদ্রাসনে অগ্নিকান্ডে, ২টি দোকানঘর ভস্মিভূত

মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন,(ফরিদপুর)প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩৮ বার পড়া হয়েছে

মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসনে অগ্নিকান্ডে দুইটি দোকানঘর ভস্মিভূত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলা সদর বাজারের সোনালি ব্যাংক রোডে। খবর পেয়ে চরভদ্রাসন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় উৎসুক জনতার ভীর এড়াতে নির্বাচনের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনী পুরো এলাকা নিয়ন্ত্রনে রাখে।
আগুনের সূত্রপাতের বিষয়ে জানতে চাইলে, চরভদ্রাসন ফায়ার সার্ভিসের ইনচার্জ মোর্তজা মোরশেদ এ প্রতিবেদককে জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াঁইটার দিকে চরভদ্রাসন বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনটি লেগেছে। রাত আড়াঁইটার দিকে হটাৎ করে ঘরের ভেতর থেকে দাও দাও করে আগুন বেরোতে থাকে। এসময় রাতে চরভদ্রাসন থানা পুলিশের একটি টহলরত টিম আগুনের শিখা দেখে ফায়ার সার্ভিসে অগ্নিকান্ডের খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে ২ ঘন্টার অভিযান চালিয়ে আগুন পুরো নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।
তিনি আরো জানান, অগ্নিকান্ডের ঘটনায় দুইটি দোকানঘর ভস্মিভূত হয়েছে এবং আগুনে পুড়ে ব্যসায়ীদের আনুমানিক প্রায় ১০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। এছারা এসময় প্রায় ১৫ লাখ টাকার মত ব্যবসায়ীদের মালামাল উদ্ধার করা হয়েছেও বলে জানান তিনি।
ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীরা জানান, রাতে হটাৎ করে দোকানঘরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লেগে যায়। আগুনে আমাদের দোকানগুলোর ভেতরে থাকা কাঠ, যন্ত্রপাতি ও বিভিন্ন মালামাল পুড়ে আমরা একেবারে সর্বস্বান্ত হয়ে গেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট