1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

চরভদ্রাসনে নানা আয়োজনে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত

মোঃ মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৭২ বার পড়া হয়েছে

 

মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি:

 

ফরিদপুরের চরভদ্রাসনে নানা আয়োজনে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
আজ (২ নভম্বের) শনিবার উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে এ সমবায় দিবস পালিত হয়।

দিবসটি উপলক্ষ্যে শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর হতে সমবায়ীদের অংশ গ্রহনে একটি বর্নাঢ্য রেলী বের করা হয়।

রেলীটি সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় অফিসার মো. শহিদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. আবদুল গফফার।

“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয় নিয়ে সমবায়ের বিভিন্ন বিষয়ের উপর সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন, চরভদ্রাসন হাট-বাজার বণিক সমবায় সমিতি সাবেক সভাপতি- মো. শহিদুল ইসলাম, চরভদ্রাসন ঘর-মালিক সমবায় সমিতির সাবেক সভাপতি- মো. নজরুল ইসলাম শিকদার, এমকে, ডাঙ্গী সমবায় সমিতির সভাপতি- মো. সাইদুর রহমান ও সমবায়ী সালমা ইসলাম খুশি।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ উপজেলার ২৭ টি সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট