1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সালথায় রাস্তার অভাবে চরম সংকটে সোনাডাঙী গ্রামবাসী: দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন হরিপুরে জিংক ধান ব্রি -১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত সন্ত্রাস,মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু নিভৃতে মোর হৃদয়ে এক কোণে – কবিতা হরিপুর সীমান্তে ১১জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধা মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও এসিল্যান্ডের আলোচনা সভা সালথায় জনবল সংকটে চার পরিদর্শিকায় চলছে উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণের ৯ কেন্দ্র

ছাত্রলীগ নিষিদ্ধ: বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে নতুন অধ্যায়

আশিকুর রহমান, ববি প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে

 

ববি প্রতিনিধি, আশিকুর রহমান:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জনগণের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন এবং আদালতে প্রমাণিত তথ্য অনুযায়ী, ছাত্রলীগ হত্যা, নির্যাতন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়নসহ নানাবিধ জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল।

বিশেষ করে, গত কয়েক মাসে ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণের ওপর ব্যাপক নির্যাতন চালিয়েছে, যা জনগণের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বুধবার (২৩ অক্টোবর, ২০২৪) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।এই সিদ্ধান্তটি বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায়ে গৃহীত হয়েছে এবং সারা দেশে কার্যকর হবে।

সরকার ‘সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯’ এর ক্ষমতাবলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’কে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং এই আইনের তফসিল-২-এ ‘বাংলাদেশ ছাত্রলীগ’ নামের ছাত্রসংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করেছে।

ছাত্রলীগের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড এবং জনগণের নিরাপত্তা ও শান্তি বজায় রাখার স্বার্থে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এই নিষিদ্ধ ঘোষণার পর দেশের রাজনৈতিক দৃশ্যপটে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে। ছাত্রলীগের ভবিষ্যৎ কী হবে, তা এখন দেখার বিষয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট