1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সালথায় রাস্তার অভাবে চরম সংকটে সোনাডাঙী গ্রামবাসী: দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন হরিপুরে জিংক ধান ব্রি -১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত সন্ত্রাস,মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু নিভৃতে মোর হৃদয়ে এক কোণে – কবিতা হরিপুর সীমান্তে ১১জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধা মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও এসিল্যান্ডের আলোচনা সভা সালথায় জনবল সংকটে চার পরিদর্শিকায় চলছে উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণের ৯ কেন্দ্র

জামায়াতে ইসলামীর আয়োজনে বালিয়াকান্দিতে আ. লীগ সন্ত্রাসীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

 

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বিকালে বালিয়াকান্দি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি বালিয়াকান্দি ঈদগাহ ময়দান থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে গণসমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির মাওলানা মো. আব্দুল হাই জোয়াদ্দারের সভাপতিত্বে ও সেক্রেটারি এ‍্যাড. মো. আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামী’র আমির এ‍্যাড. মো. নুরুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামী’র সাংগঠনিক সেক্রেটারি মো. হারুন অর রশীদ।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াকান্দি উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাওলানা মো. ইদ্রিস আলী, সহ-সভাপতি খোন্দকার মুনির আজম মুন্নু, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির উপজেলা শাখার সভাপতি আবু তালহা, নারুয়া ইউনিয়ন শাখার সভাপতি নুরুল ইসলাম, বহরপুর ইউনিয়নের আমির গোলাম মোস্তফা, জামালপুর ইউনিয়নের আমির মওলানা মো. ইসহাক মোল্লা প্রমুখ।

এসময় বক্তারা, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের সন্ত্রাসী দোসরদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট