1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
হরিপুরে শিক্ষার্থীদের নিয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সালথায় রাস্তার অভাবে চরম সংকটে সোনাডাঙী গ্রামবাসী: দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন হরিপুরে জিংক ধান ব্রি -১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত সন্ত্রাস,মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু নিভৃতে মোর হৃদয়ে এক কোণে – কবিতা হরিপুর সীমান্তে ১১জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধা মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও এসিল্যান্ডের আলোচনা সভা

জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উদযাপনে ইসলামি ব্যাংকের বৃক্ষ বিতরণ

সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী:

‎নরসিংদীতে জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, পিএলসি। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে জেলার শিবপুর উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

‎কর্মসূচির অংশ হিসেবে শিবপুর শাখা প্রাঙ্গণে প্রায় ১২০ জন শিক্ষক-শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা ও সুধীজনদের মাঝে বিভিন্ন প্রকারের ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ করেন অতিথিরা।

‎এসময় ইসলামি ব্যাংক পিএলসি শিবপুর শাখার এফএভিপি ও শাখা প্রধান মোহাম্মদ তোফায়েল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিন।

‎এ সময় উপস্থিত ছিলেন, শিবপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও বিনিয়োগ বিভাগের প্রধান আব্দুল্লাহ আল মান্নান, ম্যানেজার (অপারেশন্স) মো: মনির হোসেনসহ স্থানীয় স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীসমাজের ব্যাক্তিরা।

‎বক্তারা বলেন, আমাদের উন্নয়নের ফলে আমরা যদি গাছ কাটি, তাহলে তার পাশাপাশি আমাদের আরেকটি গাছ লাগাতে হবে। আমরা একটা গাছ কেটে যদি একটা বিল্ডিং করি তাহলে তার ছাদে আরও ৫টা গাছ লাগাতে পারি। এতে ছাদের সৌন্দর্য ও পরিবেশও সুন্দর হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট