1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
হরিপুরে শিক্ষার্থীদের নিয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সালথায় রাস্তার অভাবে চরম সংকটে সোনাডাঙী গ্রামবাসী: দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন হরিপুরে জিংক ধান ব্রি -১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত সন্ত্রাস,মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু নিভৃতে মোর হৃদয়ে এক কোণে – কবিতা হরিপুর সীমান্তে ১১জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধা মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও এসিল্যান্ডের আলোচনা সভা

ঠাকুরগাঁও-২ আসনে আশার প্রদীপ ডাক্তার আব্দুস সালাম

মোঃ সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ ( বালিয়াডাঙ্গী উপজেলা, হরিপুর উপজেলা ও রানীশংকৈল আংশিক ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে সবুজ সংকেত পেয়েছেন ডক্টর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক মহাসচিব ডা. আব্দুস সালাম। পূর্বে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল শাখার প্রতিষ্ঠাকালীন আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দীর্ঘদিন বিশ্বাস্যতার সাথে ডক্টর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিবের দায়িত্ব পালন করেন।

জানা গেছে, ইতোমধ্যে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে মনোনয়ন পাওয়ার ও নির্বাচনী এলাকায় কাজ করার সবুজ সংকেত পেয়ে নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন।

ডাক্তার আব্দুস সালাম এখন পর্যন্ত ঠাকুরগাঁওয়ের বিভিন্ন রোগে আক্রান্ত অসংখ্য রোগিকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করেছেন, প্রতিবন্ধিদের দিয়েছেন হুইল চেয়ার। আর্থিকভাবে ভাবে সহযোগিতা করেছেন অনেক রোগি ও অসচ্ছল পরিবারকে। নির্বাচনি এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির সহ দাতব্য প্রতিষ্ঠানে দিয়েছেন মোটা অংকের আর্থিক অনুদান। এসব উল্লেখযোগ্য সেবা পেয়ে আশায় বুক বেধেছে বালিয়াডাঙ্গী, হরিপুর সহ রানীশংকৈল আংশিকের জনগন।

এ বিষয়ে ডাক্তার আব্দুস সালাম গণমাধ্যমকে জানান, এবারের দুর্গাপূজায় আমি বাড়িতে (নির্বাচনী এলাকায়) থেকে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন সহ মন্ডপগুলো উন্নয়নকল্পে আর্থিক অনুদান দিয়েছি। দুর্গাপূজা শেষে আমি ঢাকায় যাবার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে পুনরায় নির্বাচনী এলাকায় এসে কাজ করার নির্দেশ দেন এবং বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে এলাকায় নির্বাচন করতে হবে। বর্তমানে আমি আমার নির্বাচনী এলাকায় কাজ অব্যাহত রেখেছি এ বিষয়ে আমি ঠাকুরগাঁও-২ আসনের সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।

বিএনপি নেতাকর্মীরা বলছেন, ডাক্তার আব্দুস সালাম এর মত শিক্ষিত, সমাজসেবায় নিবেদিত এবং ক্লিন ইমেজের প্রার্থী ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হলে জনগণের আস্থা অর্জনে সক্ষম হবেন এবং ঠাকুরগাঁও-২ আসনে বিপুল ভোটে বিএনপি বিজয়ী হবেন।

এরমধ্যে তারেক রহমানের নির্দেশনা পেয়ে তিনি তার নির্বাচনী এলাকায় দুইদিন মোটরসাইকেল শোডাউন সহ বালিয়াডাঙ্গী, লাহিড়ি, পাড়িয়া, স্কুলহাট, মোড়লহাট, বালিয়া হাট, বাদামবাড়ি হাট, পুলের হাট, কালমেঘ, মিলটেক, পৌকানপুর, হলদিবাড়ি, কাচকালি, ধনিরহাট, চেকপোস্ট, কাউন্সিল, মহারাজা, কাঁঠালডাঙ্গী, হরিপুর, জাদুরানি, বনগাঁও, আটঘড়িয়া সহ বিভিন্ন হাট ও বাজারে পথসভা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট