1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
হরিপুরে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেড়যুগ পর সালথা উপজেলা বিএনপি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

দেড়যুগ পর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ফরিদপুরের সালথা উপজেলা বিএনপি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২২ জুন) বেলা ১২ টায় সালথা উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন দিলা’র সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলুর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাড. সৈয়দ মোদাররেছ আলী ইছা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, সদস্য আমিনুর রহমান মুছা, মোঃ মুরাদ হোসেন, কেন্দ্রীয় ওলামাদলের দপ্তর সম্পাদক মাওলানা মোঃ মাসুম বিল্লাহ প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপি সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক চৌধুরী ইমদাদ আলী সিদ্দিকী খসরু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহীন মাতুব্বর, মনিরুজ্জামান হুমায়ন খান, ফরিদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাসার আজাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহীন, এ্যাড. জাহিদ হাসান লাভলু, সাবেক সাংগঠণিক সম্পাদক আসিফ মওদুদ মাসুম, সাবেক দপ্তর সম্পাদক আবুল বাশার, বিএনপি নেতা হাফিজুর রহমান মুন্নু, হাবিবুর রহমান হাবিব, মোঃ রাশেদ মাতুব্বর, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আজিজুর রহমান লিটন, রজপথের সৈনিক আটঘর ইউনিয়ন বিএনপি সদস্য মোঃ শফিকুল ইসলাম সুফি  সহ বিএনপির হাজারো নেতাকর্মীবৃন্দ।

কর্মী সম্মেলনে জেলা নেতৃবৃন্দ বলেন, খুব শীঘ্রই উপজেলা বিএনপি’র ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।

উল্লেখ্য বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক আগামী ১২ জুলাই এর মধ্যে ফরিদপুর জেলা বিএনপি সহ প্রতিটি উপজেলা কমিটির গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনা মোতাবেক ফরিদপুরের উপজেলাগুলোর বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট