1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১ রাজবাড়ীর তরুণ কৃষি উদ্যোক্তা হুমায়ন এর কৃষি অধিদপ্তরের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে হঠাৎ বৃষ্টিতে গম ভূট্টা ক্ষেতে ব্যাপক ক্ষয়ক্ষতি বিপাকে পড়েছে কৃষকেরা রাজবাড়ীর অটোরিকশা চালক ফারুক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে ১৭ মাদ্রাসা ও এতিমখানায় পৌঁছাল দেওয়া হলো সৌদি আরবের খেজুর রানীশংকৈলে পুলিশের বিশেষ অভিযানে ২৮পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

দৌলতদিয়া পাটুরিয়া নৌ-রুট মাঝ নদীতে দুই ফেরির সংঘর্ষে মাইক্রো-প্রাইভেটকার ক্ষতিগ্রস্থ!

প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২৫৯ বার পড়া হয়েছে

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধিঃ

দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার খ্যাত রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌ-রুটের মাঝ নদীতে ঘন কুয়াশার কারণে দুই ফেরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি প্রাইভেটকার ও একটি মাইক্রো ক্ষতিগ্রস্থ হয়। পরে তাদেরকে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ক্ষতিপুরণ প্রদান করেছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৬ টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-পথের মাঝনদীতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

রাজবাড়ীর চরখানখানাপুরের ক্ষতিগ্রস্থ মাইক্রোর চালক এরশাদ জানান, পৌনে ৬টার দিকে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে ফেরি ছেড়ে আসে। ঘন কুয়াশার কারণে মাঝনদীতে সকাল সাড়ে ৬টার সময় ফেরি ভাষা শহীদ বরকত এসে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরকে ধাক্কা দেয়। এতে আমার মাইক্রো ও একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্থ হয়। পরে প্রাইভেটকার চালককে ৫০ হাজার ও আমাকে ১৬ হাজার টাকা ক্ষতি পুরণ দেয়। আমার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ইমরান মাহমুদ তুহিন বলেন, ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের মাঝনদীতে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও ফেরি ভাষা শহীদ বরকতের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরে থাকা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-চ-১২-৮২১৮) ও মাইক্রো (ঢাকা মেট্রো-চ-১৩-৭৭৯৪) ক্ষতিগ্রস্থ হয়। পরে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ কুষ্টিয়ার প্রাইভেটকার চালক ফুয়াদ রেজাকে ৫০ হাজার এবং রাজবাড়ীর চর খানখানাপুরের মাইক্রো চালক এরশাদকে ১৬ হাজার টাকা ক্ষতিপুরণ প্রদান করেন।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, মাঝনদীতে ঘটনা ঘটেছে। এটা মেরিন শাখা থেকে বলতে পারবেন। তাদের সাথে কথা বললে বিস্তারিত জানতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট