1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সালথায় রাস্তার অভাবে চরম সংকটে সোনাডাঙী গ্রামবাসী: দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন হরিপুরে জিংক ধান ব্রি -১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত সন্ত্রাস,মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু নিভৃতে মোর হৃদয়ে এক কোণে – কবিতা হরিপুর সীমান্তে ১১জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধা মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও এসিল্যান্ডের আলোচনা সভা সালথায় জনবল সংকটে চার পরিদর্শিকায় চলছে উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণের ৯ কেন্দ্র

নবীনগরে চেয়ারম্যান-ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

 

মমিনুল হক রুবেল: ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবি এবং তার ভাই যুবলীগ নেতা শফিকুল ইসলাম শফিকের বিরুদ্ধে চাঁদাবাজি, সরকারি জায়গা দখল ও মাদক ব্যবসার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বাজারের সাধারণ ব্যবসায়ী ও স্থানীয়রা। শুক্রবার বিকেলে বাঙ্গরা বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে বাঙ্গরা বাজার কমিটির সভাপতি আলহাজ্ব শামীম আহমেদ, সাধারণ সম্পাদক আতিক সরকার এবং জিনদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান মজনু সরকার বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমান চেয়ারম্যান ও তার ভাইয়ের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে।

তারা আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় থেকেই এই চক্রটি বাঙ্গরা বাজারের সরকারি জায়গা দখলের চেষ্টা চালিয়ে আসছে। ইতোমধ্যে পেঁয়াজ বাজারের খালি জায়গায় ১৩টি ঘর নির্মাণ এবং মুরগি বাজারের সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে বলেও অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২১ এপ্রিল সকালে চেয়ারম্যান রবিউল আউয়াল রবি ও তার ভাই শফিক পুনরায় সরকারি জায়গায় দোকান নির্মাণের চেষ্টা করলে স্থানীয় ব্যবসায়ীরা বাধা দেন। এসময় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাদের উদ্ধার করে নবীনগর থানায় নিয়ে যায়।

পরবর্তীতে বাজার কমিটির সভাপতি শামীম আহমেদের দায়ের করা মামলায় চেয়ারম্যান রবি, তার ছোট ভাই রুবেল মিয়া (৩৮) এবং মামাতো ভাই পলাশ মিয়া (৩৬)কে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট