1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সালথায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিপুরে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

নবীনগরে দুই গ্রুপের ‎দীর্ঘ দিনের বিরোধ সমাধান করলেন রিপন মুন্সি

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

 

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

‎ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়ন টিয়ারা গ্রামে’র দুই গ্রুপের দীর্ঘ দিনের বিরোধের শান্তিপূর্ণ সমাধান করলেন স্পাইডার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজ সেবক শিল্পতি রিপন মুন্সি। বৃহস্পতিবার বিকালে কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদের হল রুমে বৈঠকের মাধ্যমে এই বিরোধ সমাধান করা হয়।


‎জানাযায়, উপজেলার টিয়ারা গ্রামের সাবেক চেয়ারম্যান হোসেন আহমেদ ও আতিকুল ইসলাম শিশু দুই গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। পূর্বের ওই বিরোধের জেরে মে মাসে দুই পক্ষের লোকদের মধ্যে দুইবার সংঘর্ষে হয়, এতে দুই পক্ষের প্রায় ২০ জন আহত হয়। পরে সংঘর্ষকে কেন্দ্র করে টিয়ারা গ্রামে উত্তেজনা বিরাজ করছিল।

এই পরিস্থিতিতে শিল্পপতি রিপন মুন্সি স্বতঃপ্রণোদিত হয়ে উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন এবং ধৈর্য ও কৌশলের মাধ্যমে বৃহস্পতিবার বিকালে বৈঠকের আয়োজন করেন। তাঁর নিরলস প্রচেষ্টায় শেষপর্যন্ত একটি সমাধান সূত্রে পৌঁছানো সম্ভব হয়। তাঁর মধ্যস্থতায় বিরোধপূর্ণ পক্ষগুলো অবশেষে এক টেবিলে বসে সমঝোতায় পৌঁছায়, যা এলাকায় প্রশংসার দাবি অর্জন করেছেন রিপন মুন্সি।

‎দুই পক্ষের বিরোধের সমাধানের সাফল্যের পর এলাকার মানুষ শিল্পতি রিপন মুন্সিকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন। অনেকেই মনে করছেন, এমন উদ্যোগ সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। ‎স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরাও রিপন মুন্সির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে এমন উদ্যোগে পাশে থাকার অঙ্গীকার করেছেন।

বৈঠকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল করিমের সভাপতিত্বে ও স্পাইডার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি রিপন মুন্সির পরিচালনায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক কেএম মামুনুর অর রশিদ,কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান, বিটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী জাফর দস্তগীর, নাটঘর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মফিজ উদ্দিন, বিদ্যাকুট ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমেদ, কাইতলা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দুলাল মিয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট