1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
হরিপুরে শিক্ষার্থীদের নিয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সালথায় রাস্তার অভাবে চরম সংকটে সোনাডাঙী গ্রামবাসী: দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন হরিপুরে জিংক ধান ব্রি -১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত সন্ত্রাস,মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু নিভৃতে মোর হৃদয়ে এক কোণে – কবিতা হরিপুর সীমান্তে ১১জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধা মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও এসিল্যান্ডের আলোচনা সভা

নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে -মাওলানা আবদুল হালিম

মোঃ সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের ডেটলাইন ঘোষণা করেছেন। দেশবাসীর প্রত্যাশা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনের আগে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। নতুবা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না।

২১ আগস্ট বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াত আয়োজিত উপজেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি শরীফুল ইসলামের সঞ্চালনায় উপজেলা সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য, ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমীর ও ঠাকুরগাঁও-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল হাকিম, জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান ও জেলা সেক্রেটারি মোঃ আলমগীর।

প্রধান অতিথি আরও বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে জামায়াতে ইসলামীর উপর অত্যাচার শুরু হয় এবং আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবে সাপের মত মানুষ মেরে গণতন্ত্র ধ্বংসের সূচনা করা হয়। কুরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চিকিৎসার নামে হত্যা করা হয়। ২০২৪ সালের ৩৬ দিনে ছাত্র-জনতার আন্দোলনে প্রায় দুই হাজার মানুষকে নির্বিচারে খুন করা হয় এবং ২০ হাজারের অধিক লোককে আহত পঙ্গু করা হয়। ২০১৩ সালে ৫ জুন ঢাকা মহানগরীর শাপলা চত্বরে হেফাজতের কর্মীদের নির্মমভাবে হত্যা করা হয়। এ সমস্ত হত্যাকাণ্ডের বিচার এখনো হয়নি। ফ্যাসিবাদের পতনের পর নতুন করে ফ্যাসিবাদের নগ্নরূপ দেশবাসী আর দেখতে চায় না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট