1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সালথায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিপুরে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

ন্যায়মানবিকতায় প্রশংসায় ভাসছেন তানোর থানার ওসি আফজাল হোসেন

পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

 

অপরাধ দমন, ন্যায় ও জনসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহীর তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আফজাল হোসেন। মানবিকতা,সততা ও পেশাদারিত্বের সমন্বয়ে তিনি গড়ে তুলেছেন এক জনবান্ধব পুলিশ প্রশাসন।

২০২৫ সালের মার্চ মাসের ২ তারিখে তানোর থানায়  পুলিশে যোগদানের পর থেকেই তিনি অপরাধ দমন ও নাগরিক সেবায় দেখিয়েছেন দক্ষতা ও আন্তরিকতা। তার নেতৃত্বে থানার এসআই, এএসআই ও নারী পুলিশ সদস্যরা কাজ করছেন নিরলসভাবে। ফলে থানায় বেড়েছে জনগনের চরম আস্থা ও নিরাপত্তাবোধ। সম্প্রতি তানোরে সাব রেজিস্ট্রি অফিস হতে ক্যান্সারে আক্রান্ত এক বৃদ্ধা মহিলা জমি বিক্রয়ের ১১ লক্ষ ৫০ হাজার টাকা চুরির ঘটনায় তিনি দুই দিনের মধ্যে আসামিকে সনাক্ত করে গ্রেফতার করেন এবং চুরি যাওয়া নগদ ১১ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করে বৃদ্ধা মহিলাকে বুঝিয়ে দেন। যা তানোরের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তার এই কাজের জন্য পুলিশ সম্পর্কে জনগণের মাঝে আস্থা সৃষ্টি হয়েছে ।

তাছাড়া তানোর থানাধীন মালশিরা গ্রামে দুই বাড়িতে ডাকাতির ঘটনায় (ওসি) আফজাল হোসেন নিজে ফিল্ডে নেমে কাজ করে আসামিদের সনাক্ত করেছেন এবং ৭ দিনের মধ্যে ঘটনার সাথে জড়িত ১০ জন ডাকাতকে জয়পুর হাট জেলা থেকে গ্রেপ্তার করেছেন। যা জনগণের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন(ওসি) আফজাল হোসেন।

স্থানীয় বিএনপি নেতা ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর  খালেকুজ্জামান খালেক বলেন, “(ওসি) আফজাল হোসেন শুধু প্রশাসনিক কর্মকর্তা নন,তিনি একজন সেবক-
মানবিকতার প্রতীক।

স্বেচ্ছাসেবক দলের নেতা মো: মাহাবুর মোল্লা বলেন, অভিযোগ শুনতে ওসি স্যারের ধৈর্য ও সহানুভূতি সত্যিই প্রশংসনীয়।

নিজের বক্তব্যে (ওসি) আফজাল হোসেন দৈনিক সমাজের বাণী কে বলেন, মানুষের সেবাই আমার জীবনের লক্ষ্য। রাজশাহীর (এসপি) ফারজানা ইসলাম স্যারের দিকনির্দেশনায় আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছি,আপনাদের সাধারণ জনগণের আরো সহযোগিতা পেলে তানোর থানা পুলিশ প্রশাসন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে ইনশাল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট