1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সালথায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিপুরে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

পটুয়াখালীতে বর্ণিল আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ জিয়াউর রহমান জুয়েল, পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে

 

পটুয়াখালী প্রতিনিধিঃ মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা

বর্ণিল আয়োজনে পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
১ জানুয়ারী বিকাল ৪ টায় ডিসি স্কয়ারে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী এর সভাপতিত্বে ও সদস্য সচিব জাকারিয়া আহমেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সদস্য ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহবায়ক মোফাজ্জেল আলী খান দুলাল, জেলা বিএনপির সদস্য এ্যাড. মুজিবুর রহমান টোটন,
সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব আলম, জেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন খান নান্নু, সদস্য ছিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, জেলা যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম লিটন, সাবেক ভিপি মো. শফিকুল ইসলাম শাহীন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল আমিন হাওলাদার, সদস্য সচিব মো. বেল্লাল হোসেন, ছাত্রদল নেতা সামি গাজী, কাইয়ুম সিকদার, আমিরুল ইসলাম প্রমুখ।
সমাবেশ শেষে বেলুন ও শান্তির পায়রা কবুতর উড়িয়ে বর্ণাঢ্য র‍্যালীর উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।
এ বিশাল বর্ণাঢ্য র‍্যালী ডিসি স্কায় থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বনানী মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশ ও র‍্যালীতে বিভিন্ন জেলা ও উপজেলা শাখাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শাখা ছাত্রদলের শত শত নেতা কর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট