1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

পটুয়াখালীতে মৃত স্বজনদের আত্নার শান্তি কামনায় হিন্দু ধর্মাবলম্বীদের শ্মশান দীপাবলী অনুষ্ঠিত

মোঃ জিয়াউর রহমান জুয়েল, পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৩৬৫ বার পড়া হয়েছে

 

পটুয়াখালী জেলা প্রতিনিধি, মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা

মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় মোমবাতি ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের শ্মশান দীপাবলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালী শ্মশান ঘাটে পালিত হয়েছে এই উৎসব। পটুয়াখালীর লোহালিয়া নদীর তীরে অবস্থিত ‘পটুয়াখালী মহাশ্মশান ঘাটে’ প্রতি বছর ভূত চতুর্দশী পূর্ণ তিথিতি মহাশ্মশান দীপাবলির লগ্ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় হাজারো সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ছুটে আসেন প্রিয় পূর্বপুরুষদের সমাধিস্থলে। প্রদীপ জ্বেলে প্রার্থনায় সরব হয়ে ওঠে শ্মশান ঘাট চত্বর। মা-বাবা কিংবা প্রিয় ব্যক্তি হারানো স্বজনরা কালি পূজোর আগের দিন শুভ লগ্নে ‘শ্মশান দীপাবলি উৎসবে’ মিলিত হয়। এ বছর ‘শ্মশান দীপাবলি উৎসবে’ আগত স্বজনদের মূল উদ্দেশ্য হচ্ছে, পরলোকে গমনকৃত স্বজনদের আত্মার শান্তি কামনা করা।

স্বজন স্বপন কর্মকার বলেন, আমার দিদাসহ অনেক স্বজন ও পূর্ব পুরুষ মারা-গেছেন। তাদের শান্তি কামনার জন্য শ্মশান দীপাবলি উৎসবে সামিল হয়েছি। এখানে বহু সনাতন ধর্মাবলম্বীরা এসেছেন মা কালির কাছে স্বজনদের আত্মার শান্তি কামনার প্রার্থনার জন্য।

যদিও সনাতন ধর্মাবলম্বীরা ছাড়াও শশ্মানে অনেকেই দীপাবলির আয়োজন দেখতে আসেন। এদিকে প্রতিবছরের মতো এবারও স্বজনদের সমাধিতে প্রদীপ ও মোমবাতি প্রজ্জ্বলনের জন্য স্বজনরা এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। প্রায় ৫১ বছরের পুরনো এই মহাশ্মশানের অবস্থান। যেখানে আনুমানিক ৫ হাজারের মতো কাঁচা ও পাকা সমাধি রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করছেন শ্মশান কমিটির স্বেচ্ছাসেবকরা।

এদিকে মৃত ব্যক্তিদের স্বজনরা যারা দেশে থাকেননা সেসব মৃত ব্যক্তিদের সমাধিগুলোকে কমিটির পক্ষ থেকে আলাদা রঙ দিয়ে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি সমাধিগুলোতে শ্মশান কমিটির উদ্যোগে দীপাবলি উৎসবের দিন সন্ধ্যায় মোমবাতি, ধুপকাঠি ও প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
আজ ধর্মীয় আচার বিধি মেনে মহাশ্মশানে “শ্মশান কালী” পূজা অনুষ্ঠিত হবে এবং আগামীকাল দিবাগত রাতে কালীপূজা (শ্যামা পূজা) অনুষ্টান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট