1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সালথায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিপুরে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

পবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে ছাত্রদলের কর্মীসভা

আশিকুর রহমান, ববি প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪১৪ বার পড়া হয়েছে

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় টিম-১২ কর্তৃক সদস্য ফরম বিতরন উপলক্ষে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৬ ফেব্রুয়ারী (রবিবার)  বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে  বিকেল ৫ টা থেকে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং আগ্রহী সদস্যদের মাঝে সদস্য ফরম বিতরনের পরে ফর্ম পূরন করে জমা দান ও আমন্ত্রিত অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদর ছাত্রদলের কেন্দ্রীয় টিম-১২ কতৃক সদস্য ফরম বিতরন উপলক্ষে কর্মী সম্মেলনে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সহ-সভাপতি জহিরুল ইসলাম দিপু পাটোওয়ারী ,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান রিংকু এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক তারেক হাসান মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন পবিপ্রবি ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ  ৩ শতাধিক নবীন সদস্য।

প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জহিরুল ইসলাম দিপু পাটোওয়ারী বলেন, “ছাত্রদল গনতন্ত্রে বিশ্বাস করে। সবার মতামতের প্রাধান্য দেয়। দেশের রাজনৈতিক কালচারে বড়সড় পরিবর্তন এসেছে। আগে কর্মীদেরকে নেতাদের কাছে যেতে হত কিন্তু এখন আর সেটা করা লাগছে না। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশে নেতারা কর্মীদের কাছে পৌছে কর্মীসভা সভা করছে। বিভিন্ন ইউনিটে ছাত্রদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হচ্ছে। এটাই প্রমাণ করে ছাত্রদল অন্যান্য ছাত্র সংগঠনগুলোর মত লেজুড়বৃত্তির রাজনীতিতে বিশ্বাস করে না।”

বিশেষ অতিথির বক্তৃতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক
আসাদুজ্জামান রিংকু বলেন, “আজকের এই কর্মীসভার বিশাল উপস্থিতিই বলে দেয় ছাত্রদল সাধারণ ছাত্রদের আস্থার সংগঠন হয়ে উঠতে পেরেছে। শিক্ষামূলক কার্যক্রম, বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরাই দেশ নায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচী বাস্তবায়ন করে আগামীর বাংলাদেশ বিনির্মানে কাজ করবে।”

বিশেষ অতিথির বক্তৃতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক তারেক হাসান মামুন বলেন, “আমরা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মীসভায় নেতাকর্মীদের উপস্থিতি দেখে সত্যিই আনন্দিত। এই ইউনিটে আমরা যথেষ্ট সাড়া পেয়েছি। কর্মীসভা করে আমরা এই ইউনিটের সদস্যদের মধ্য থেকে অধিকতর যোগ্যদের নিয়েই একটা সাংগঠনিক কাঠামো গঠন করতে চাই।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট