1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

পাবনায় আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

 

১৫ নভেম্বর শনিবার সকালে পাবনায় “দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি” এই স্লোগানে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স,বাংলাদেশ (আইডিইবি) এর ০৮ নভেম্বর গণপ্রকৌশল দিবস ২০২৫ ও আইডিইবি’র গৌরবোজ্জ্বল ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান উদযাপিত হয়।

পাবনা জেলা আইডিইবি’র আয়োজনে প্রধান অতিথি হিসেবে বর্ণাঢ্য র‌্যালির শুভ উদ্বোধন করেন পাবনা জেলা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন এর প্রতিনিধি পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরীফুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে র‌্যালিতে উপস্থিত ছিলেন পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এর উপাধ্যক্ষ প্রকৌ. মোঃ হুমায়ুন কবির,পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম।

র‌্যালির শুরুতে অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেন জেলা আইডিইবি’র সভাপতি মোঃ মহসীন আলী ও সাধারণ সম্পাদক মোঃ দেলওয়ার হোসেন।

র‌্যালিটি মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে পাবনা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড প্রদক্ষিণ শেষে আবার মুক্তমঞ্চে শেষ হয়।

র‍্যালি শেষে মুক্তমঞ্চে সংক্ষিপ্ত আলোচনায় জেলা আইডিইবি’র সভাপতি মো: মহসীন আলী সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মো: শরীফুল ইসলাম,জেলা আইডিইবি’র সাধারণ সম্পাদক মো: দেলওয়ার হোসেন, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এর উপাধ্যক্ষ প্রকৌ. মোঃ হুমায়ুন কবির, আইডিইবি’র প্রবীণ সদস্য ও অবসরপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী মোঃ ওয়ারেছ উদ্দিন।

র‌্যালি ও আলোচনা সভায় বিভিন্ন দপ্তরে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ, চাকুরি প্রত্যাশী ও ব্যবসায়ী ডিপ্লোমা প্রকৌশলী ও বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মিলে প্রায় ০৬ শতাধিক শুভানুধ্যয়ী অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট