1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

পেট্রল পাম্প কর্মী রিপন সাহা হত্যাকারীদের  ফাঁসির দাবিতে রাজবাড়ীতে শ্রমিকদলের মানববন্ধন

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৩২১ বার পড়া হয়েছে

 

রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে পালানোর সময় পেট্রল পাম্প কর্মচারী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি আবুল হাসেম সুজন ও তার গাড়িচালক কামাল হোসেন সরদারের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সড়কে জেলা শ্রমিকদলের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে শ্রমিকদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল গফুর মণ্ডল এবং সাধারণ সম্পাদক মো. শাহ আলম।

বক্তারা বলেন, তেলের টাকা পরিশোধ না করে পালানোর সময় একজন নিরীহ পাম্প কর্মীকে নির্মমভাবে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়েছে, যা অত্যন্ত নৃশংস ও অমানবিক। এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে সমাজে অপরাধ আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

তারা দ্রুত ও নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার মাধ্যমে আবুল হাসেম সুজন ও তার গাড়িচালক কামাল হোসেন সরদারের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার দাবি জানান।

একই সঙ্গে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই হত্যাকাণ্ডের সঠিক বিচার না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে এবং প্রয়োজনে রাজবাড়ী অচল করে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট