1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সালথায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিপুরে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

ফরিদপুরে ওয়ার্ড কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে কৃষকদলের প্রস্তুতি সভা

হারুন-অর-রশীদ
  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৩৮০ বার পড়া হয়েছে

 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:

ওয়ার্ড কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে ফরিদপুর মহানগর কৃষকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল ৪ টার দিকে ফরিদপুর শহরের কাঠপট্টি বিএনপির দলীয় কার্যালয়ে মহানগর কৃষক দলের সভাপতি  অ্যাডভোকেট মামুন অর রশিদ মামুনের সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ‌ কর্নেল অবসরপ্রাপ্ত এস এম ফয়সাল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মনিরুজ্জামান দিপু।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল কবির, সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সোলায়মান হোসেন, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ‌কৃষিবিদ রাজিবুল হাসান প্রমুখ।

সভায় বক্তারা ওয়ার্ড ভিত্তিক কৃষক দলের কমিটিতে যোগ্য লোককে স্থান দেবার আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা বলেন, বাংলাদেশ কৃষক দল সব সময় কৃষকদের পাশে থাকবে এবং কৃষকদের সার্বিক সহযোগিতায় সব সময় নিয়োজিত থাকবে বলে আশ্বাস প্রদান করেন। সঠিক সময়ে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণে কৃষক দল অবদান রাখবে বলেও প্রস্তুতি সভায় বলা হয়।

বক্তারা আরও বলেন, তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী ওয়ার্ড ভিত্তিক প্রতিটি কৃষকের দ্বারে দ্বারে  গিয়ে তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান পূর্বক সহযোগিতা করা হবে।

প্রস্তুতি সভায় উপস্থিত কৃষক দলের সমর্থক ও কর্মীরা তাদের সমস্যাগুলো উপস্থিত কৃষক দলের নেতাদের কাছে কাছে তুলে ধরেন। মাঠ পর্যায়ে কৃষকদের দাবি দাওয়াগুলো জেনে প্রয়োজনীয়  সুযোগ সুবিধা কৃষকদের কাছে পৌঁছে দিতে এবং কৃষক দলকে সাংগঠনিকভাবে  আরো শক্তিশালী করে গড়ে তুলতে আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট