1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সালথায় রাস্তার অভাবে চরম সংকটে সোনাডাঙী গ্রামবাসী: দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন হরিপুরে জিংক ধান ব্রি -১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত সন্ত্রাস,মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু নিভৃতে মোর হৃদয়ে এক কোণে – কবিতা হরিপুর সীমান্তে ১১জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধা মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও এসিল্যান্ডের আলোচনা সভা সালথায় জনবল সংকটে চার পরিদর্শিকায় চলছে উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণের ৯ কেন্দ্র

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ: চট্টগ্রাম হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল শিক্ষার্থীরা

আশিকুর রহমান, ববি প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৩২৭ বার পড়া হয়েছে

 

ববি প্রতিনিধি, আশিকুর রহমান:

চট্টগ্রামে এক আইনজীবীর হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং ইসকন সংগঠনকে নিষিদ্ধ করার দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হওয়া এই মিছিল পরবর্তীতে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়।

শিক্ষার্থীরা ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ইসকন সনাতন এক নয়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’সহ বিভিন্ন স্লোগান দিয়ে শহরকে প্রকম্পিত করে তোলে। তারা ইসকনকে জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে এর নিষিদ্ধের দাবি জানায়।

বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্রান্ত চলছে এবং স্বৈরাচারীরা ইসকনকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করছে। ছাত্র সমাজ এদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে।

উল্লেখ্য, জাতীয় পতাকা অবমাননার মামলায় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হচ্ছে। মঙ্গলবার চিন্ময়কে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় চট্টগ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই সংঘর্ষেই এক আইনজীবী নিহত হন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের এই বিক্ষোভ মিছিলে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তারা সরকারের কাছে দৃঢ় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট