1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সর্বশেষ :
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সালথায় রাস্তার অভাবে চরম সংকটে সোনাডাঙী গ্রামবাসী: দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন হরিপুরে জিংক ধান ব্রি -১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত সন্ত্রাস,মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু নিভৃতে মোর হৃদয়ে এক কোণে – কবিতা হরিপুর সীমান্তে ১১জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধা মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও এসিল্যান্ডের আলোচনা সভা সালথায় জনবল সংকটে চার পরিদর্শিকায় চলছে উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণের ৯ কেন্দ্র

বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

আশিকুর রহমান, ববি প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১৫ বার পড়া হয়েছে

 

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫ । ২০১১ সালের এই দিনে প্রতিষ্ঠা হয়েছিলো দক্ষিনবঙ্গের বাতিঘর খ্যাত বরিশাল বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পদার্পণ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়।

দিবসটি উপলক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা কর্মসূচির আয়োজন করে। সকাল সাড়ে ৯ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিন বেলুন-ফেস্টুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫ এর শুভ উদ্বোধন করেন। এসময় উপাচার্য মহোদয় সকলকে বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সকলের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন।

উদ্বোধন শেষে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য আনন্দ র‍্যালি। উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিনের নেতৃত্বে অনুষ্ঠিত আনন্দ র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী, ট্রেজারার প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। র‍্যালিটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট