1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ মধুখালীতে গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক মোশাররফ তালুকদার সভাপতি, আবু নাসের হুসাইনকে সহ-সভাপতি করে জয়ঝাপ স:প্রা:বি: ম্যানেজিং কমিটি গঠন রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে ২৫ হাজার মাছের পোনা বিতরণ করেছে ব্র্যাক হরিপুরে শিক্ষার্থীদের নিয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সালথায় রাস্তার অভাবে চরম সংকটে সোনাডাঙী গ্রামবাসী: দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন হরিপুরে জিংক ধান ব্রি -১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত সন্ত্রাস,মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য

বাঘা হাসপাতালে রুগীর বাবাসহ সজনদের পিটানো”র অভিযোগ ডাঃ আসাদের বিরুদ্ধে

পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

 

রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আসাদুজ্জামান এর বিরুদ্ধে হাসপাতালে আগত রোগীর স্বজনদের পিটানোর অভিযোগ উঠেছে।

২৪ জানুয়ারি সকালে সড়ক দুর্ঘটনায় পর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর বাবাসহ পাঁচ স্বজনকে পিটিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আসাদুজ্জামান ও তার আউটডোরের সহকর্মীরা।

এমন অভিযোগে বিএনপির কয়েকজন স্থানীয় নেতা ও বাঘা থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে এসে বিষয়টি সাময়িকভাবে থামানোর চেষ্টা করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হামলাকারী ডাক্তারসহ জড়িতদের বিচারের দাবীতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন রুগীর সজনসহ স্থানীয় জনগণ।

তারা বলেন ২৪ ঘন্টার মধ্যে ডাক্তারসহ জড়িত বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না হলো আমরা কঠোর কর্মসূচি করবো।
অবিলম্বে ডাক্তার আসাদসহ জড়িতদের হাসপাতাল থেকে তাদেরকে প্রতাহার করতে হবে।

আহত রোগের স্বজনরা অভিযোগ দায়েরের জন্য থানায় আসলে তারা বলেন, রোড এক্সিডেন্ট করা রোগী হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যাপারে কথা বলতে গেলে ক্ষিপ্ত হয়ে আসাদুজ্জামান এমন হীন কাজ করেন।

হাসপাতালে উপস্থিত থানা যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফী সাংবাদিকদের বলেন দীর্ঘ দিন ধরে রুগী ও স্বজনদের সাথে এমন আচরণ করে আসছে সেই সাথে নির্বাচন ঘনিয়ে আসায় বিএনপি মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদকে খাটো করতে তিনি উঠে পড়ে লেগেছেন, এমন মেডিকেল অফিসার কে বাঘাবাসি চায় না বলেও জানিয়েছেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আসাদুজ্জামান আসাদ বলেন “আমি ওই সময় চেম্বারে ছিলাম পরে ঘটনাটি জেনেছি এর বেশি আর কিছু বলতে পারিনা।

এ ব্যাপারে জানতে চাইলে বাঘা থানার অফিসার ইনচার্জ মোঃ সেরাজুল হক বলেন “আউটডোরের স্টাফরা রোগীর স্বজনদের মারধর করেছে বলে আমরা জানতে পেরেছি তারা থানায় এসেছে লিখিত অভিযোগ দায়ের করলে আইনুলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট