1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষ নেয়ার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৩৫৬ বার পড়া হয়েছে

 

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আনুমানিক ২০ লাখ টাকা মূল্যের ১৬০ কেজি গাঁজা মাত্র ৭ লাখ টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান ও কনস্টেবল আবু কাউছারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে জেলার পুলিশ সুপার আবদুর রউফের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

থানার একাধিক সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি সকালে উপজেলার রসুল্লাবাদ সড়কের কানাইবাড়ি মোড়ে এসআই জাহিদ হাসানের নেতৃত্বে কনস্টেবল আবু কাউছার অবৈধ মাদকসহ একটি পিকআপ আটক করেন। পিকআপটিতে তল্লাশি চালিয়ে প্রায় ১৬০ কেজি গাঁজা উদ্ধার করা হলেও ওই ঘটনা নবীনগর থানার ওসিকে অবগত করেননি বা নবীনগর থানায় কোনো প্রকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেননি। পরে মাদক কারবারের সঙ্গে জড়িত কুমিল্লা দেবীদ্বার উপজেলার আনিস নামের এক ব্যক্তির মাধ্যমে এসআই জাহিদ ও কনস্টেবল আবু কাউছারের সঙ্গে বিষয়টি ৭ লাখ টাকায় সমঝোতা হলে মাদকসহ পিকআপ ছেড়ে দেওয়া হয়। এ ঘুষের একটি অংশ নগদে এবং বাকি অর্থ ডাচ-বাংলা ব্যাংকের মাধ্যমে লেনদেন করা হয়। ঘটনাটি স্থানীয় পর্যায়ে ফাঁস হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।

ঘটনার পরদিন, ৬ জানুয়ারি, নবীনগর থানায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে হাজির করা হয়। সেখানে তারা টাকা লেনদেনের বিষয়টি মৌখিকভাবে স্বীকার করেছেন বলে উপস্থিত একাধিক সূত্র দাবি করেছে। সূত্র মতে, পুরো ঘটনা ধামাচাপা দিতে ঘুষ হিসেবে নেওয়া অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সংশ্লিষ্ট দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে।”

তবে ১৬০ কেজি গাঁজা ও পিকআপ ভ্যানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বিষয়টি একদিন পরে জানতে পারি। প্রথমে তারা ঘটনাটি অস্বীকার করেছিল। পরে খোঁজ নিয়ে জানতে পারি, তারা অনুমতি ছাড়া ও কাউকে না জানিয়ে সেখানে গিয়েছিল। তদন্ত শেষে সব বিষয় স্পষ্ট হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট