1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সালথায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিপুরে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে ৩ দিন ব্যাপী ভূমি মেলা সম্পন্ন

মমিনুল হক রুবেল,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৩৪৬ বার পড়া হয়েছে

 

মমিনুল হক রুবেল,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

দেশের সকল স্তরের জনসাধারণকে জরুরী ভূমিসেবা সম্পর্কে অধিক হারে সচেতন করার লক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী ভূমি মেলা সফল ভাবে সম্পন্ন হয়েছে। জনসচেতনতামূলক এই ভূমি মেলাটি
গত ২৫ মে থেকে শুরু করে ২৭ মে ২০২৫ ইং পর্যন্ত অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেসমিন সুলতানার সভাপতিত্বে আয়োজিত এই ভূমি মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম।মেলার উদ্বোধন উপলক্ষে মেলার শুরুতে জনগনকে সচেতন করার লক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের নেতৃত্বে মেলায় আগত সকল স্তরের কর্মকর্তাদের সমন্বয়ে একটি সচেতনতামূলক র‍্যালী অনুষ্ঠিত হয়। এবং এর মধ্য দিয়ে মেলার শুভ উদ্বোধন ঘোষণা হয়। অনুষ্ঠিত হওয়া এ মেলার মাধ্যমে জনসাধারণকে ভূমি অধিকার, জমির খতিয়ান, নামজারি,খাজনা পরিশোধসহ বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে সচেতন করা হয়।এছাড়া এই মেলা সরকারি কর্মকর্তা, ভূমি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সেবাগ্রহীতাদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করে।এতে অংশগ্রহণকারীরা খুব সহজেই তাদের জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার প্রশ্নের উত্তর পান। মেলায় স্মার্ট ভূমিসেবা ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার উপর বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। মেলাতে আগত অত্র জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে নিয়ে ভূমি সংক্রান্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসক পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য,এই মেলার মাধ্যমে জেলার বিভিন্ন এলাকার জনগণ ভূমি সংক্রান্ত নানামুখী সেবা সহজে গ্রহণ করতে সক্ষম হওয়ায় ভবিষ্যতে আরও অধিক হারে সর্বস্তরের জনগনের অংশগ্রহন নিশ্চিত করার মধ্য দিয়ে জেলা প্রশাসন এই ভূমি মেলার ধারাবাহিকতা বজায় রাখার পরিকল্পনা গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট