1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
হরিপুর শিক্ষার্থীদের নিয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত মধুখালীতে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ পরিদর্শন পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের রহস্যজনক মৃত্যু নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ মধুখালী বাজারের সরকারি জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ- রিয়্যাক্টস ইন প্রজেক্টের আওতায় হরিপুরে দুইশত জন উপকারভোগী মায়ের মাঝে হাঁস বিতরণ মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে পাটকাটতে গিয়ে বাবাও ছেলের মৃত্যু সালথায় জয়ঝাপ সঃপ্রাঃ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধণ মাটির সুরক্ষা ও তামাক চাষ নিরুৎসাহিতকরণে গোয়ালন্দে মতবিনিময় সভা

মধুখালীতে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ পরিদর্শন

রাজিব হোসেন, মধুখালি প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

রাজিব হোসেন, মধুখালী প্রতিনিধি:

শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে ফরিদপুরের মধুখালীর আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠিত ‘সততা স্টোর’ পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২১ জুলাই) বিদ্যালয়টি পরিদর্শন করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের সহকারী পরিচালক মো. মুস্তাফিজ ও উপপরিদর্শক মো. সামিম আহম্মেদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, মধুখালীর সভাপতি মো. আকতার হোসেন এবং সদস্য মো. মনিরুজ্জামান মৃধা (মন্নু)।

পরিদর্শনকালে দুদক কর্মকর্তারা স্টোরের কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

জানা যায়, বিদ্যালয়টিতে ‘সততা স্টোর’ প্রতিষ্ঠা করা হয়েছে। এই স্টোরে কোনো বিক্রেতা থাকে না। শিক্ষার্থীরা নিজেদের প্রয়োজনীয় খাতা, কলম, স্কেলসহ অন্যান্য শিক্ষা উপকরণ এখান থেকে নিয়ে নির্ধারিত বাক্সে টাকা জমা দেয়।

দুদকের সহকারী পরিচালক মো. মুস্তাফিজ বলেন, “শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সততার চর্চা করানোর জন্য এই ‘সততা স্টোর’ একটি যুগান্তকারী উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও নৈতিকতার বিকাশ ঘটবে।”

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আকতার হোসেন বিদ্যালয় কর্তৃপক্ষকে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট