1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

মধুখালীতে কৃষিপণ্য বেচাকেনায় অতিরিক্ত ধলতা বন্ধ

রাজিব হোসেন, মধুখালি প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

রাজিব হোসেন, মধুখালী, প্রতিনিধি :

ফরিদপুরের মধুখালীতে উপজেলায় কৃষিপণ্য কেনাবেচায় কৃষকের কাছ থেকে অতিরিক্ত “ধলতা নেওয়া বন্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এখন থেকে ৪০ কেজিতেই মণ হিসেবে গণ্য করা হবে। এর বেশি ওজন নেওয়া হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
গত ১৫ মে ২০২৬খ্রি. শুক্রবার থেকে চলমান এই নির্দেশনা কার্যকর করা হয়েছে। বিষয়টি জানাতে মধুখালী পৌর এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার রওশনা জাহান মাইকি প্রচার বের করেন হাট বাজার এলাকায় । মাইকিং প্রচারে জানানো হয়, কৃষকদের কাছ থেকে মরিচ, ধান, পাট, পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্য ক্রয়ের সময় অতিরিক্ত ওজন বা “ধলতা” নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এতে কৃষক ও বিক্রেতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন।তাই কৃষকদের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছেন।প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয় কৃষক ও বিক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা জানান,দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা ৪০ কেজির স্থলে ৪২ কেজিতে ওজন নিয়ে এক মণ হিসাব ধরতেন, ফলে কৃষকদের লোকসান গুনতে হতো। এখন প্রশাসনের এই সিদ্ধান্তে তারা ন্যায্য মূল্য পাওয়ার আশা করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান জানান, নিয়ম অমান্য করে অতিরিক্ত ধলতা নেওয়ার অভিযোগ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট