1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
মধুখালীতে টিকটকে প্রেমের বিয়ে পরে হত্যাচেষ্টা মধুখালীতে কৃষিপণ্য বেচাকেনায় অতিরিক্ত ধলতা বন্ধ রানীশংকৈলে ভূট্রা ক্ষেত থেকে শিশুর মরাদেহ উদ্ধার করবো কাজ, গড়বো দেশ — সবার আগে বাংলাদেশ নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফরিদপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের ৭১ এর বীরমুক্তিযোদ্ধা বীরাঙ্গনা টেপরী বেওয়া আর নেই রাষ্ট্রীয় মর্যাদা শেষে, শেষকৃত্য সম্পন্ন সালথায় দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ মধুখালীতে কলেজে শিক্ষার্থীদের কুরআন উপহার দিলেন ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা মধুখালীতে সন্ত্রাসবিরোধী আইনে হাবিবুর রহমান আটক মধুখালীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন মধুখালীবাসীকে উন্নয়নের আশ্বাস দিলেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

মধুখালীতে টিকটকে প্রেমের বিয়ে পরে হত্যাচেষ্টা

রাজিব হোসেন, মধুখালি প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রাজিব হোসেন, মধুখালী, প্রতিনিধি :

ফরিদপুরের মধুখালী উপজেলায় টিকটকে পরিচয়ে প্রেমের বিয়ে। নববধূকে পাট ক্ষেতে নিয়ে রাতভর নির্যাতন ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে মধুখালী সদর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে উপজেলার নওপাড় ইউনিয়নের কুড়ানিয়ারচর গ্রামে। অভিযুক্ত প্রান্ত শেখ (২২) কুড়ানিয়ারচর গ্রামে মুজিবর শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের মাধ্যমে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার টেপ্পিগঞ্জ ইউনিয়নের রশিদ শেখের মেয়ে রোকেয়া বেগমের(২৬)সঙ্গে গাজীপুরে পরিচয় হয় প্রান্ত শেখের। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং প্রায় দেড় মাস আগে পারিবারিক ভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। ভুক্ত ভোগী রোকেয়া বেগম অভিযোগ করে বলেন ১৫ মে ২০২৬ খ্রি.শুক্রবার রাতে স্বামী প্রান্ত শেখ তাকে গাজীপুর থেকে বাড়িতে নেওয়ার কথা বলে মধুখালীতে নিয়ে আসে। পরে রাত আনুমানিক ২টার দিকে মধুখালী রেলগেট এলাকায় বাস থেকে নামার পর তাকে কুড়ানিয়ারচর এলাকার একটি পাটক্ষেতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে রাতভর শারীরিক নির্যাতন করা হয় বলে তার দাবী।

তিনি আরও জানান, এক পর্যায়ে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে কামড়ে জখম করা হয় এবং চোখ উপড়ে ফেলার চেষ্টাও করা হয়। প্রাণে বাঁচাতে রোকেয়া সেখান থেকে পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পর দিন শনিবার ১৬মে সকালে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে গ্রাম পুলিশকে খবর দেন।পরে তাকে নওপাড়া ইউনিয়ন পরিষদে নেওয়া হয় এবং সেখানেই সে ঘটনার বিস্তারিত বর্ণনা করেন। পুলিশ তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্য রত ডাঃ অন্তরা রায় চৈতি বলেন, রোকেয়া নামের একজন গৃহবধু শনিবার বেলা ১১টায় হাসপাতালে ভর্তি হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মধুখালী থানার উপপরিদর্শক তন্ময় কুমার বলেন,খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্ত ভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। ভিকটিম একটি অভিযোগ দিয়েছেন। প্রয়োজনীয় কাগজপত্র এনআইডিসহ ডুকৃমেন্টস আনলে মামলা হবে।
মধুখালী থানা অফিসার ইনচার্জ শুকদেব রায় বলেন, এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে একটি নির্যাতন ও হত্যাচেষ্টা অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত পূর্বক দ্রুত আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট