1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

মধুখালীতে দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন

রাজিব হোসেন, মধুখালি প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

রাজিব হোসেন মধুখালী, প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী কয়েকটি পরিবার। ফেসবুক পেজ ‘শুকতারা টিভি’র প্রোপাইটর মোঃ জুয়েল শরীফ এবং ‘এস এ টিভি’র প্রোপাইটর মোঃ রাকিবুল হাসান মিঠুর বিরুদ্ধে চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ তোলা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৩টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী নারী-পুরুষসহ স্থানীয় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী মোছাঃ কাকলি বেগম। তিনি অভিযোগ করে বলেন, পারিবারিক জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অভিযুক্তরা তার কাছে এসে অর্থ দাবি করেন। তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা তার ও তার পরিবারের বিরুদ্ধে ফেসবুক পেজে মিথ্যা ও বানোয়াট ভিডিও প্রচার করে।
এসময় আরও কয়েকজন ভুক্তভোগী একই ধরনের অভিযোগ তুলে বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন মোঃ গোলাম সরাফত শরৎ, দেবজিত দাস, মোঃ শাকিল, সুজন কর্মকার, মোঃ আলিফ এবং মোঃ ইলিয়াস হোসেন। বক্তারা দাবি করেন, অভিযুক্তদের এমন কর্মকাণ্ডে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তারা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, মধুখালীতে প্রকৃত সাংবাদিকদের পাশে আমরা সবসময় আছি এবং থাকবো। পাশাপাশি এ ধরনের ‘হলুদ সাংবাদিকতা’ বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট