1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
মধুখালীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন মধুখালীবাসীকে উন্নয়নের আশ্বাস দিলেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম লেবাননে ইসরায়েলের হামলায় নিহত দিপালীর লাশ ফিরলো বাড়িতে ফরিদপুরে শিশু ও নারী যৌন পাচার সারভাইভারদের সুরক্ষা নিশ্চিতে অ্যাডভেকেসি সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ৪২২ পিস ইয়াবা ৬০হাজার টাকাসহ আটক -২ রাজশাহীতে ট্রাক চাপায় প্রাণ গেল ব্যবসায়ীর,আগুনে পুড়ল ২টি ডাম্প ট্রাক বিক্ষুব্ধ জনতা রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত -১ মসজিদের বিদ্যুৎ বিল বকেয়া ১১ লক্ষ টাকা,নিভে যাবে আলো,আমাদের বিবেক কি আজও ঘুমিয়ে থাকবে মধুখালীতে শ্রমিকদলের আয়োজনে মে দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পক্ষ থেকে হতদরিদ্র২০০ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

মধুখালীবাসীকে উন্নয়নের আশ্বাস দিলেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজিব হোসেন, মধুখালি প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

রাজিব হোসেন , মধুখালী প্রতিনিধি :

ফরিদপুরের মধুখালীতে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (এমপি)।

রবিবার (১০ মে) বিকাল ৫টায় মধুখালী মাল্টিপারপাস হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ সতেজের সভাপতিত্বে এবং মধুখালী পৌর বিএনপির সভাপতি মোঃ হায়দার আলী মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর ১ আসনের সাবেক সাংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। এসময় আরো বক্তব্য রাখেন মধুখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, বাবলু কুমার রায়, শরিফুল ইসলাম ফকির, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহিম ফকির, উপজেলা কৃষকদলের আহবায়ক মেহেদী হাসান মুন্নু, সদস্য সচিব শেখ তানভীর আহমেদ শিমুল, উপজেলা যুবদলের আহ্বায়ক এসএম মুক্তার হোসেন মুক্তার, সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান কালা, পৌর যুবদলের সদস্য সচিব রায়হান মোল্লা, উপজেলা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক, সদস্য সচিব সাদ্দাম আরিফিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক রজব হোসেন, সদস্য সচিব রেদওয়ান আবেদিন, আইনুদ্দিন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় উপজেলা বিএনপির পক্ষ থেকে মধুখালীতে একটি সাংস্কৃতিক মঞ্চ নির্মাণ এবং মাল্টিপারপাস হলরুম আধুনিকায়নের দাবি জানানো হয়। এ বিষয়ে প্রধান অতিথি তাঁর বক্তব্যে মধুখালী উপজেলা বিএনপির দাবি-দাওয়া বাস্তবায়নে আশ্বাস দেন এবং মধুখালীবাসীর উন্নয়নের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট