1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
মাটির সুরক্ষা ও তামাক চাষ নিরুৎসাহিতকরণে গোয়ালন্দে মতবিনিময় সভা গোয়ালন্দে জাতীয়তাবাদী গণজাগরণ দলের ছোটভাগলা ইউনিয়ন কমিটি গঠন বাগাতিপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ হরিপুরে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত সাংবাদিকের বাড়ি থেকে চুরি: থানায় অভিযোগ রাজবাড়ীতে কোরআন শরীফ পোড়ানো ও বৃদ্ধা মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ রাজবাড়ীর গোয়ালন্দে দিনব্যাপী ফল মেলা অনুষ্ঠিত স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে কলম বিতরণ করলেন অভিভাবক সদস্য ইয়াদুল শেখ সেই তহশীলদারের বদলী,রেজিস্ট্রার খাতা ছেঁড়ার পেছনে রহস্য কি! মধুখালীতে হৃদয় দাস এর ইসলাম ধর্ম গ্রহণ

মাটির সুরক্ষা ও তামাক চাষ নিরুৎসাহিতকরণে গোয়ালন্দে মতবিনিময় সভা

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মাটির সুরক্ষা ও তামাক চাষ নিরুৎসাহিতকরণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের হাবিল মন্ডলের পাড়াস্থ মৃধা বাড়ি চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের খাদ্য সংস্থার কৃষিবিদ (এফও) মো. মাসুদুর রহমান। সভায় আরও স্থানীয় কৃষক, উপজেলা উপকৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার।

সভায় বক্তারা বলেন, তামাক চাষ মাটির উর্বরতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং দীর্ঘমেয়াদে কৃষির জন্য হুমকি সৃষ্টি করে। তামাকের কারণে মানুষের মধ্যে প্রায় ৭২ ধরনের রোগের ঝুঁকি তৈরি হয়, যা জনস্বাস্থ্যের জন্যও উদ্বেগজনক।

কৃষকদের মাটির স্বাস্থ্য রক্ষায় সচেতন করতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। বক্তারা রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থেকে জৈব সারের প্রতি আগ্রহ বাড়ানোর আহ্বান জানান। মাটির প্রকৃতি ও উর্বরতা যাচাইয়ের জন্য পিএস মিটার ব্যবহার করে মাটির নমুনা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়।

এছাড়া জমি দীর্ঘসময় খালি না রেখে নিয়মিত ফসল চাষের মাধ্যমে উর্বরতা ধরে রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। অপ্রয়োজনীয় জমি চাষ কমিয়ে আধুনিক বীজ বপন যন্ত্র ব্যবহারের মাধ্যমে চাষাবাদ করার পরামর্শ দেন কৃষি কর্মকর্তারা। তারা বলেন, মাটির স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী সার প্রয়োগ করতে হবে, কোনো অবস্থাতেই অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করা যাবে না।

কৃষি কার্ডের মাধ্যমে কোন জমিতে কোন ফসলের জন্য কী ধরনের সার প্রয়োজন, তা সহজেই জানা সম্ভব বলেও জানানো হয়। একই সঙ্গে খারাপ ও অনুর্বর মাটিতে ফসল উৎপাদনের সীমাবদ্ধতা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত কৃষকরা তামাক চাষের ক্ষতিকর দিক সম্পর্কে অবগত হয়ে ভবিষ্যতে তামাক চাষ থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেন।

প্রধান অতিথি ড. মো. শহিদুল ইসলাম তামাক চাষ নিরুৎসাহিত করতে কৃষকদের বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধকরণ এবং তাদের জন্য বেশি বেশি প্রণোদনা নিশ্চিত করার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেন।

সভা শেষে মাটির স্বাস্থ্য ঠিক রাখতে তামাককে না বলুন এই বার্তা তুলে ধরে সচেতনতামূলক আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট