1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সালথায় রাস্তার অভাবে চরম সংকটে সোনাডাঙী গ্রামবাসী: দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন হরিপুরে জিংক ধান ব্রি -১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত সন্ত্রাস,মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু নিভৃতে মোর হৃদয়ে এক কোণে – কবিতা হরিপুর সীমান্তে ১১জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধা মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও এসিল্যান্ডের আলোচনা সভা সালথায় জনবল সংকটে চার পরিদর্শিকায় চলছে উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণের ৯ কেন্দ্র

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান

সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

নরসিংদীর পাঁচদোনা ইউনিয়নে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও চুরি-ছিনতাইয়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছে স্থানীয় ছাত্র ও যুবসমাজ। সামাজিক অবক্ষয় রোধ এবং অপরাধমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রবিবার (১৪ জুন) বিকেলে চরমাধবদী ও ভাটপাড়া এলাকার ছাত্র-যুবকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ।

বিকেলে পাঁচদোনা সাকুরার মোড় থেকে শুরু হওয়া র‍্যালিতে পাঁচ শতাধিক তরুণ অংশগ্রহণ করেন। মাদক ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন স্লোগানে মুখরিত র‍্যালিটি পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক মহাসড়কের প্রায় ৫ কিলোমিটার পথ প্রদক্ষিণ করে ভাটপাড়া বাজারে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদী সমাবেশ।

সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং এবং চুরি-ছিনতাইয়ের মতো অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে হবে না; সমাজের প্রতিটি সচেতন মানুষকে অপরাধ দমনে ভূমিকা রাখতে হবে। কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা দ্রুত প্রশাসনকে জানানোর আহ্বানও জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রজন্মদলের সভাপতি মো. এলিন মিয়া, পাঁচদোনা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ইমান আলী, পাঁচদোনা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাত্তার মোল্লা, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, পাঁচদোনা ইউনিয়ন বিট পুলিশিং ইনচার্জ সবুজ মিয়া, ছাত্রনেতা রুবেল মিয়া ও নাছিম মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট