1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

মানিকগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে শিক্ষার্থী ও স্থানীয়দের মানববন্ধন

মোঃ হাসান শিকদার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

হাসান শিকদার, মানিকগঞ্জ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বাঘুটিয়া, পারুরিয়া, বাচামারা, ইসলামপুর, জোতকাশি ও পাচুরিয়া মৌজার উর্বর কৃষিজমি আজ হুমকির মুখে। ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ফসলি জমি হারানোর আশঙ্কায় ক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয়রা।
আজ মঙ্গলবার বেলা ১১টায় বাঘুটিয়া বাজারে ভুক্তভোগী শত শত গ্রামবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন। স্থানীয় লোকজন মানববন্ধনে অংশগ্রহণ করে হাতে প্ল্যাকার্ড আর মুখে স্লোগান দেয় “বালু খেকোদের দৌরাত্ম্য আর নয়”, “আবাদি জমি বাঁচাও”। মানববন্ধনে জয়নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বিএসসি বলেন: কেউ কেউ দলের দাপট দেখিয়ে অবৈধ ভাবে মাটি কাটছে, দল কিন্তু আমরাও করি, তারেক রহমানের নির্দেশের বাহিরে গিয়ে যারা অবৈধ ভাবে মাটি কাটছেন দল কিন্তু তাদের ছুড়ে ফেলে দিবে। আমরা প্রশাসনকে বলবো অবিলম্বে বাঘুটিয়া চরকে রক্ষায় ভূমিকা নিন না হলে চরবাসী মানিকগঞ্জে আপনার সাথে গিয়ে দেখা করবে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।” মানববন্ধনে আরও উপস্থিত থেকে বক্তব্য দেন বাঘুটিয়া আলিম মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা তাজুল ইসলাম, বাঘুটিয়া ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সহ আরও অনেকে। তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।
স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে ও দিনের বেলায় প্রকাশ্যে চলছে ড্রেজার দিয়ে বালু লুটের মহোৎসব। এতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি নদীর তীর ভাঙন ও পরিবেশ বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে।
প্রতিবাদকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট