1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সালথায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিপুরে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

মানিকগঞ্জে বিদ্যালয়ের সুরক্ষা দেওয়াল রক্ষার দাবীতে মানববন্ধন

মোঃ হাসান শিকদার, মানিকগঞ্জ
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

 

মোঃ হাসান শিকদার, মানিকগঞ্জ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নবনির্মিত সুরক্ষা দেয়াল বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন। এতে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরাও অংশ নেন।

বুধবার দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ের তিন দিক ঘেরা থাকলেও প্রাথমিক বিদ্যালয়ের দিকটি উন্মুক্ত ছিল। ওই পাশে ‘পকেট গেট’ সব সময় খোলা থাকায় বহিরাগতদের প্রবেশ ছিল অবাধ। এর ফলে ছাত্রীদের ইভটিজিংসহ নানা ধরনের হয়রানি ও শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছিল।

পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের মাঝামাঝি একটি সুরক্ষা দেয়াল নির্মাণ করে। শিক্ষার্থীদের মতে, এই দেয়াল নির্মাণের ফলে এখন বহিরাগতদের প্রবেশ বন্ধ হয়েছে এবং বিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে এসেছে।

মানববন্ধনে প্রধান শিক্ষক মো. শফি উদ্দিন মাহি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ঝুঁকির মধ্যে ছিলাম। বিশেষ করে ছাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই আমরা স্থানীয় গণ্যমান্যদের সহযোগিতায় এই সুরক্ষা দেয়াল নির্মাণ করেছি। এখন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। আমরা এই দেয়াল রক্ষার দাবি জানাচ্ছি।”

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মো. আব্দুস সাত্তার বলেন, “২০২৫ সালে এসএসসি পরীক্ষায় আমাদের বিদ্যালয় উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে, ১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এই মান ধরে রাখতে হলে শিক্ষার নিরাপদ পরিবেশ অপরিহার্য। সুরক্ষা দেয়ালটি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

তিনি আরও বলেন, “প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের মাঝামাঝি দেয়ালটি নিয়ে যেন কোনো ষড়যন্ত্র না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। প্রশাসন ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় এই দেয়ালটি বহাল রাখতে হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট