1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
হরিপুরে শিক্ষার্থীদের নিয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সালথায় রাস্তার অভাবে চরম সংকটে সোনাডাঙী গ্রামবাসী: দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন হরিপুরে জিংক ধান ব্রি -১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত সন্ত্রাস,মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু নিভৃতে মোর হৃদয়ে এক কোণে – কবিতা হরিপুর সীমান্তে ১১জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধা মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও এসিল্যান্ডের আলোচনা সভা

মিশুক-সিএনজি মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি নেতা মাইনুল হক হারু

পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

 

রাজশাহী জেলা মিশুক-সিএনজি মালিক সমিতির ২০২৫ সালের নির্বাচনকে ঘিরে ক্রমেই বাড়ছে উত্তাপ ও উৎসাহ।

বুধবার (২৩ জুলাই) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন নিজ নিজ পদের জন্য বিভিন্ন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

এদের মধ্যে রাজশাহী বিএনপির পরিচিত মুখ,প্রবীণ শ্রমিক নেতা ও মিশুক মালিকদের আস্থাভাজন মাইনুল হক হারুও তার নির্বাচনী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সূত্র।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হারু সমর্থকদের নিয়ে সমিতির কার্যালয়ে উপস্থিত হন।

এ সময় তিনি বলেন,“আমি মিশুক শ্রমিকদের কল্যাণে দীর্ঘদিন কাজ করে আসছি। এই নির্বাচন আমার নয়,এটা হলো মালিক-শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লড়াই। সবার সহযোগিতা পেলে আমি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছভাবে পরিচালনা করতে চাই।”

নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সাব-কমিটি জানিয়েছে, সকাল ৯টা থেকে মনোনয়নপত্র জমা নেওয়ার কার্যক্রম শুরু হয়, যা চলে দুপুর পর্যন্ত। জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আজই বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

আগামী ৮ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর ফলাফল ঘোষণা করা হবে ১১ আগস্ট ২০২৫।

এদিকে,পুরো নির্বাচন ঘিরে সাধারণ সদস্যদের মাঝেও উৎসাহ-উদ্দীপনা লক্ষণীয়। প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে প্রচারে নামতে শুরু করেছেন। নির্বাচন ঘিরে মিশুক মালিক সমিতির কার্যালয় রীতিমতো উৎসবমুখর পরিবেশে পরিণত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট