1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ  সালথায় উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন -২০২৬ উদ্বোধনী অনুষ্ঠিত

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে ২৫ হাজার মাছের পোনা বিতরণ করেছে ব্র্যাক

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

 

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:

রাজবাড়ী সদর উপজেলার প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে মাছের পোনা বিতরণ করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (বাদি)।

বুধবার (১৭ জুন) বিকেলে সদর উপজেলার কোলারহাট শাখা অফিসের হলরুমে এই পোনা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জানা যায়, ফরিদপু অঞ্চলের সাউথ-ইস্ট ডিভিশনের আওতায় কোলারহাট শাখা অফিস থেকে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ২০ জন খামারির মাঝে ২৫ হাজার মাছের পোনা বিতরণ করা হয়েছে।

ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের কর্মকর্তারা জানান, বিশেষ করে ব্র্যাক তেলাপিয়া মাছ-২ (মনোসেক্স) চাষে অন্যান্য মাছের তুলনায় ৩০ শতাংশ বেশি লাভ করা সম্ভব। ফলে এই প্রকল্পের মাধ্যমে খামারিদের আয় বৃদ্ধি এবং আর্থিক অবস্থার উন্নয়ন ঘটবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তারা আরও বলেন, ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের মূল লক্ষ্য হচ্ছে গ্রাহকদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা। এ ধরনের উদ্যোগের মাধ্যমে প্রান্তিক খামারিদের উন্নয়ন ও টেকসই আয়ের পথ তৈরি করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর এলাকা ব্যাবস্থাপক (দাবি) মো. বাহাহারুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন, ব্র্যাক ডেভেলপমেন্ট ইউনিট (বিডিইউ) কর্মকর্তা মো. সালাউদ্দিন মোল্লা, এগ্রিকালচার ইনচার্জ শওকত হোসেন, ব্র্যাক কোলার হাট শাখা ব্যবস্থাপক (দাবি) মো. ইউসুপ আলী, সহকারী এলাকা ব্যবস্থাপক (প্রগতি) শামিমা আক্তার এবং সহকারী শাখা ব্যবস্থাপক (দাবি) সাবিনা ইয়াসমিনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট